রোমের প্রাচীন অর্থনীতি প্রধানত কী জিনিসের ওপর নির্ভর করত?
A বাজার বাণিজ্য
B দাস
C কৃষিকাজ
D হস্তশিল্প
Solution
Correct Answer: Option C
- প্রাচীন রোমের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। - রোমান সাম্রাজ্যের বিস্তৃত অঞ্চলে ল্যাটিফান্ডিয়া নামে পরিচিত বিশাল কৃষি খামারগুলোতে খাদ্যশস্য, অলিভ তেল, এবং আঙুর উৎপাদন করা হতো। - এই কৃষি উৎপাদন শুধু অভ্যন্তরীণ চাহিদা মেটাতো না, বরং রপ্তানির মাধ্যমেও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। - তবে, কৃষিকাজের জন্য রোমানরা ব্যাপকভাবে দাসশ্রমের ওপর নির্ভর করত। - যুদ্ধবন্দি এবং বিজিত অঞ্চল থেকে আনা দাসদের ল্যাটিফান্ডিয়াগুলোতে শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো। - যদিও দাসশ্রম অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, এটি কৃষিকাজের সহায়ক উপাদান হিসেবে কাজ করত।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী জাতিসংঘ-ইতিহাস, মূল সংস্থা, জাতিসংঘ ও বাংলাদেশ, শান্তিরক্ষা কার্যক্রম, মিশনসমূহ, জাতিসংঘ ও নারীঃ UN Women, UNIFEM, CEDAW, নারী সম্মেলন ও অন্যান্য।