Solution
Correct Answer: Option A
- সংবিধান অনুযায়ী আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বাড়ানোর এখতিয়ার রয়েছে একমাত্র রাষ্ট্রপতির।
- বাংলাদেশ সংবিধানের ৯৪(২) অনুচ্ছেদে বলা হয়েছে- "প্রধান বিচারপতি এবং প্রত্যেক বিভাগে আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রীম কোর্ট গঠিত হইবে।"
- স্বাধীনতার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ৫ জন বিচারপতি নিয়ে পরিচালিত হতো।
- ১৯৯১ সালে তা বৃদ্ধি করে ৭ জন করা হয়।
- ৯ জুলাই, ২০০৯ তারিখে রাষ্ট্রপতি সংবিধানের ৯৪(২) ধারা মোতাবেক আপিল বিভাগে বিচারপতির সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ তে উন্নীত করেন।
- ২৫ মার্চ, ২০২৫ তারিখে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগে নিয়োগ দেওয়ার পর বিচারকের সংখ্যা ৭ জনে উন্নীত হয়।
- ২৭ ডিসেম্বর, ২০২৫ তারিখে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে যান।
- ২৮ ডিসেম্বর, ২০২৫ তারিখে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- বর্তমানে (জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৬ অনুযায়ী), বাংলাদেশের আপিল বিভাগে প্রধান বিচারপতি সহ মোট ৬ জন বিচারক রয়েছেন।
- বর্তমান প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।