বিসিএস ৩৩ তম (100 টি প্রশ্ন )
i
ব্যাখ্যা (Explanation):
- বাংলাদেশের চলচ্চিত্র গেরিলা 'কোলকাতা ফিল্ম ফেস্টিভাল'-এ পুরস্কার লাভ করেছে।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক একটি চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন নাসির উদ্দিন ইউসুফ।
- এই চলচ্চিত্রটি ২০১১ সালের ১৭তম কোলকাতা ফিল্ম ফেস্টিভালে নেটপ্যাক (Network for the Promotion of Asian Cinema) পুরস্কার অর্জন করে।
i
ব্যাখ্যা (Explanation):
- ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ সালে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়।
- এতে মোট ৩২টি দেশ অংশগ্রহণ করে।
- বিশ্বকাপে মোট ম্যাচের সংখ্যা ৬৪টি।
- এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা ও রানার্স আপ ফ্রান্স।
i
ব্যাখ্যা (Explanation):
- ঢাকা বাংলাদেশের রাজধানী।
সংবিধানের ৫নং অনুচ্ছেদ ধারা- 
(১) প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা ৷ 
(২) রাজধানীর সীমানা আইনের দ্বারা নির্ধারিত হইবে ৷
i
ব্যাখ্যা (Explanation):
- ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই ২০২৫ - এপ্রিল ২০২৬) সর্বশেষ তথ্য অনুযায়ী, তৈরি পোশাক (Ready-Made Garments - RMG) খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস হিসাবে তার অবস্থান ধরে রেখেছে।
- এই দশ মাসে (জুলাই ২০২৫ - এপ্রিল ২০২৬) তৈরি পোশাক খাত থেকে মোট রপ্তানি আয় হয়েছে ৩১.৭২ বিলিয়ন মার্কিন ডলার
- একই সময়ে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি আয় ছিল ৩৯.৩৯ বিলিয়ন মার্কিন ডলার
- তৈরি পোশাক খাত মোট রপ্তানি আয়ের প্রায় ৮০.৫১% অবদান রেখেছে।
- যদিও এপ্রিল ২০২৬-এ তৈরি পোশাক রপ্তানি গত বছরের একই মাসের তুলনায় ৩১.২১% বৃদ্ধি পেয়ে ৩.১৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, তবে জুলাই-এপ্রিল FY26 সময়ের জন্য সামগ্রিক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.৮২% হ্রাস পেয়েছে।
- রেমিট্যান্সও বৈদেশিক মুদ্রা আয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৬ মে, ২০২৬ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০.০৮৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯.৬০% বেশি।
- মার্চ ২০২৬-এ বাংলাদেশ একক মাসে রেকর্ড পরিমাণ ৩.৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স অর্জন করেছে।
- তবে, রপ্তানি আয়ের প্রধান খাত হিসেবে তৈরি পোশাকই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে শক্তিশালী উৎস হিসাবে ২০২৬ সালেও বজায় রয়েছে।

সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।
i
ব্যাখ্যা (Explanation):
4x + 4x + 4x + 4
= 4. 4x
= (22).(22)x
= 22. 22x
= 22 + 2x
i
ব্যাখ্যা (Explanation):
(∛3×∛4)6
= (∛3×∛4)3×2
= 144
i
ব্যাখ্যা (Explanation):
36.23x - 8 = 32
বা, 36.23x - 8 = 9
বা, 23x - 8 =9/36
বা, 23x - 8 =1/4
বা, 23x - 8 =1/22
বা, 23x - 8 =2- 2
বা, 3x - 8 = - 2
বা, 3x = 8 - 2
বা, 3x = 6
     x = 2
i
ব্যাখ্যা (Explanation):
  (√5 - √3)
= {(√5 - √3)(√5 + √3)}/(√5 + √3)
= (5 - 3)/(√5 + √3)
= 2/(√5+√3)
i
ব্যাখ্যা (Explanation):
∛∛x³
=∛(x³)¹/³
=∛x
=x¹/³

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিত স্থান ।
- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী ছিল এখানে।
- এখানেই তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল।
- বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।
i
ব্যাখ্যা (Explanation):
‘Put up with’ phrase টি দ্বারা সহ্য করা বোঝায়। idiom-টির অর্থ- tolerate.
i
ব্যাখ্যা (Explanation):

"Empirically" শব্দটির অর্থ হলো — অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের মাধ্যমে, অর্থাৎ বাস্তব তথ্য বা প্রমাণের ভিত্তিতে।
- যখন বলা হয়, "Such claim needs to be tested empirically", তখন বোঝায় যে — এই দাবিটির সত্যতা যাচাই করার জন্য বাস্তব অভিজ্ঞতা, পরীক্ষণ বা পর্যবেক্ষণের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন

- এখানে "idea", "assumption" বা "calculation" কেবল চিন্তাভাবনা, অনুমান বা গাণিতিক বিশ্লেষণ — যা বাস্তব অভিজ্ঞতার পরিবর্তে কাজ করে।
- কিন্তু "empirical test" বলতে বোঝানো হয়, এমন একটি পরীক্ষা যা বাস্তবে ঘটে যাওয়া তথ্য বা অভিজ্ঞতার উপর ভিত্তি করে।

তাই সঠিক উত্তর A) The test should be based on experience, অর্থাৎ ‘পরীক্ষাটি অভিজ্ঞতার উপর ভিত্তি করে হওয়া উচিত’।

i
ব্যাখ্যা (Explanation):
MKS পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, CGS পদ্ধতিতে ভরের একক গ্রাম, FPS পদ্ধতিতে ভরের একক পাউন্ড।
i
ব্যাখ্যা (Explanation):
- অ্যালটিমিটার উচ্চতা পরিমাপক যন্ত্র,
- ক্যালরিমিটার তাপ পরিমাপক যন্ত্র,
- থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র,
- ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র।
i
ব্যাখ্যা (Explanation):
- শ্রীলঙ্কার মুদ্রার নাম শ্রীলঙ্কান রুপি।
- এছাড়া ভারত, নেপাল, পাকিস্তান, মরিশাস, সিচেলিস-এর মুদ্রা রুপি।
- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিশ্বের ৩০ টিরও বেশি দেশের মুদ্রার নাম ডলার।
- যুক্তরাজ্য, মিশর, লেবানন, সিরিয়া, সুদান, দক্ষিণ সুদান – এ ৭টি দেশের মুদ্রা পাউন্ড।
- বাংলাদেশের মুদ্রা টাকা।
i
ব্যাখ্যা (Explanation):
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশের ময়মনসিংহ শহরে অবস্থিত।
- এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিচালিত একটি সংগ্রহশালা যেখানে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত আছে।
- শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এটি অবস্থিত।
- এই সংগ্রহশালাই সংরক্ষিত চিত্রকর্মের সংখ্যা ২৬টি।
- 'জয়নুল আর্ট গ্যালারি' অবস্থিত চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
- তার অবদান ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ প্রতিষ্ঠা ও সংবিধানের অঙ্গসজ্জায় নেত্তিত দান।
- তার সমাধি  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে 

তার বিখ্যাত চিত্রকর্মঃ
- ম্যাডোনা ৪৩
- সংগ্রাম
- সাঁওতাল রমনী
- নবান্ন
- মনপুর-৭০
- দুই মুখ,
- গুনটানা
- বিদ্রোহী গরু
- মই
- গায়ের বধু ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
- কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্বে অবস্থিত।
- সেন্টমার্টিন দ্বীপের অপর নাম ‘নারিকেল জিনজিরা’।
- এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
- এর বর্তমান আয়তন ৮ বর্গ কি.মি.।
i
ব্যাখ্যা (Explanation):
শুদ্ধ বানান –-পিপীলিকা ।

আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- জন্মবার্ষিক
- দ্বন্দ্ব
- নিশীথিনী
- আকাঙ্ক্ষা
- ঊর্ধ্ব
- পিপীলিকা
- শ্বশুর
- প্রতিযোগিতা
- মনীষী
- প্রবণ
i
ব্যাখ্যা (Explanation):
- ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ : মোসাহেব, তোষামুদে।
- ‘দহরম-মহরম’ বাগধারার অর্থ: ঘনিষ্ঠ সম্পর্ক; ইঁদুর কপালে/আট কপালে বাগধারার অর্থ হতভাগ্য।
- খয়ের খাঁ ব্যাসধারাটির অর্থ তোষামোদকারী।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):

✡ কোলন:একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে 'কোলন' ব্যবহার করতে হয়।
যেমন- সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।

✡ বাক্যে কোলন থাকলে বিরতি --এক সেকেন্ড।

i
ব্যাখ্যা (Explanation):
 সঠিক বানান--নিশীথিনী. 

আর কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানানঃ
- কর্নেল
- ন্যূনতম
- স্টেশন
- সৌজন্য
- পাষাণ
- হাতি/ হাতী
- বিভীষিকা
- মুহুর্মুহু
- সমীচীন
- শুশ্রূষা
i
ব্যাখ্যা (Explanation):
- একটি প্রধান বাক্যের সঙ্গে অঙ্গীভূত এক বা একাধিক খণ্ডবাক্য সাধারণভাবে বা কোনো অনুগামী সমুচ্চয়ী অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দিয়ে যুক্ত হয়ে পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
- যেমনঃ 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল - এটি একটি মিশ্র বা জটিল বাক্য।
i
ব্যাখ্যা (Explanation):
প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র (খ) –তে প্রদত্ত বাক্যটিই নির্ভুল। 
 
পক্ষান্তরে, 
-(ক) গোপন- এর স্থলে গোপনীয়, 
-(গ) সলজ্জিত –এর স্থলে ‘সলজ্জ’ এবং 
-(ঘ) বাহুল্যতা –এর স্থলে ‘বাহুল্য’ হবে।
i
ব্যাখ্যা (Explanation):

- আবগারী শুল্ক এক প্রকার পরোক্ষ কর যা দেশজ উৎপাদনের ওপর আদায় করা হয়ে থাকে।
- দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য কারখানা থেকে খালাসের সময় এই শুল্ক আদায় করা হয়।
- বাংলাদেশে আবগারী ও লবণ আইন ১৯৪৪-এর আওতায় আবগারী শুল্ক আদায় করা হয়ে থাকে।
- জাতীয় সংসদে বিভিন্ন পণ্যের ওপর আরোপণীয় আবগারী শুল্ক হার নির্ধারণ করা হয়।
- পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ড বিধি প্রণয়নের মাধ্যমে আদায়যোগ‌্য তথা কার্যকর শুল্কহার নিরূপণ করে।
- বাংলাদেশে ১৯৯১ খ্রিস্টাব্দে মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তিত হয় এবং পর্যায়ক্রমে অধিকাংশ পণ্যের ওপর আবগারী শুল্ক রহিত করে মূল্য সংযোজন কর আরোপ করা হয়।

i
ব্যাখ্যা (Explanation):
গৃহী - সন্ন্যাসী।

আরও কিছু বিপরীত শব্দঃ
বিরক্ত - অনুরক্ত
খিড়কি - সিংহদ্বার
হর্ষ - বিষাদ
নন্দিত - নিন্দিত
খিড়কি - সিংহদ্বার
রুদ্ধ - মুক্
  
i
ব্যাখ্যা (Explanation):
- সঠিক বানান 'ঊর্ধ্ব'।
- ঊর্ধ্ব এর অর্থ ওপরের দিক, উপরিভাগ।
i
ব্যাখ্যা (Explanation):
বাংলা সমবেত কণ্ঠসংগীতের জনক দ্বিজেন্দ্রলাল রায় (ডি.এল.রায় ) সম্রাট শাহজাহানের ওপর প্রথম রচনা করেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক 'সাজাহান' ।
এ নাটকেরই বিখ্যাত গান 'ধন ধান্য পুষ্পে ভরা ' আমাদের এই বসুন্ধরা ।...........সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি ।'

- দ্বিজেন্দ্রলাল রায় পঞ্চকবির একজন।

• তার রচিত বিখ্যাত ঐতিহাসিক নাটকঃ
- নূরজাহান,
- চন্দ্রগুপ্ত,
- দুর্গাদাস,
- তারাবাঈ,
- সিংহল বিজয়
- রানা প্রতাপ সিংহ,
- সাজাহান,
- মেবার পতন,
- সোরাব রুস্তম ইত্যাদি।

• তার রচিত সামাজিক নাটকঃ
- পরপারে,
- বঙ্গনারী,
- আনন্দ বিদায় (নকশা ও প্রহসন)
- কল্কি অবতার (নকশা ও প্রহসন),
- ত্র্যহস্পর্শ ((নকশা ও প্রহসন),
- প্রায়শ্চিত্ত (নকশা ও প্রহসন),
- পুনর্জন্ম (নকশা ও প্রহসন),
- বিরহ ইত্যাদি।
i
ব্যাখ্যা (Explanation):
- বিগব্যাঙ তত্ত্বের প্রবক্তা জর্জ ল্যামেটর।
- তিনিই প্রথম বিগব্যাঙ সম্পর্কে ধারণা প্রদান করেন।
- এছাড়া পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার ‘A Brief History of Time’ গ্রন্থে বিগব্যাঙ তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিদ্যার দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন।
i
ব্যাখ্যা (Explanation):
- বিশ্বের প্রথম মহাশূন্যচারী রাশিয়ার মেজর ইউরি গ্যাগারিন।
- তিনি ১৯৬১ সালে ১২ এপ্রিল নভোযান ভোস্টক-১-এ করে মহাশূন্যে যান।
- মহাকাশে ১০৯ মিনিট অবস্থান করেন।

এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।

Install App
i
ব্যাখ্যা (Explanation):
- ‘Take to task’ অর্থ হলো তিরস্কার করা।
- সুতরাং ‘কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল’ বাক্যটির সঠিক অনুবাদ হলোঃ The authorities took him to task.
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0