কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’ উপন্যাসটি ১৯৩১ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে। উপন্যাসের নায়ক জাহাঙ্গীর বিপ্লবী স্বদেশী দলের সাথে যুক্ত। নারী চরিত্রগুলোর মধ্যে তাহমিনা, চম্পা, ফিরদৌস বেগম উল্লেখযোগ্য। নারী সম্পর্কে এই উপন্যাসের একটি বিখ্যাত উক্তি- “ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে।” ‘
- বাঁধন-হারা’ ও ‘মৃত্যুক্ষুধা’ তার রচিত অন্য দুটি উপন্যাস।
- ‘বাঁধন-হারা’ বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- ‘রিক্তের বেদন’ কাজী নজরুল ইসলাম রচিত গল্পগ্রন্থ,
- ‘আলেয়া’ নাটক এবং
- ‘সর্বহারা’ কাব্যগ্রন্থ।