'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের লেখক-

A মানিক বন্দ্যোপাধ্যায়

B দেবেশ রায়

C হাসান আজিজুল হক

D অদ্বৈত মল্লবর্মণ

Solution

Correct Answer: Option D

'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা হলেন অদ্বৈত মল্লবর্মণ

উপন্যাসটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য:
- প্রেক্ষাপট: ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীর তীরবর্তী অঞ্চলের দরিদ্র ও শ্রমজীবী 'মালো' (জেলে) সম্প্রদায়ের জীবনসংগ্রাম, আশা-নিরাশা ও আনন্দ-বেদনা এই উপন্যাসের মূল উপজীব্য।
- চরিত্র: এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রক্তমাংসের কোনো মানুষ নয়, বরং তিতাস নদী নিজেই। কিশোর, সুবল, অনন্ত, বাসন্তী প্রভৃতি চরিত্র তিতাসকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে।
- প্রকাশনা: ১৯৪৫ সালে এটি প্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হতে শুরু করে। তবে পাণ্ডুলিপি হারিয়ে যাওয়ায় তিনি পুনরায় এটি লেখেন এবং লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে এটি ৪ খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- চলচ্চিত্র ও নাটক: ১৯৬৩ সালে উৎপল দত্ত এর নাট্যরূপ দেন এবং ১৯৭৩ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক উপন্যাসটি অবলম্বনে একই নামের একটি বিখ্যাত চলচ্চিত্র নির্মাণ করেন।
- অন্যান্য রচনা: অদ্বৈত মল্লবর্মণের রচিত অন্যান্য উপন্যাস হলো সাদা হাওয়া, রাঙামাটি, জীবনতৃষা ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions