'তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন', এটি কি ধরনের বাক্য?

A সরল বাক্য

B জটিল বাক্য

C যৌগিক বাক্য

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option A

গঠন অনুযায়ী বাংলা বাক্য তিন প্রকার: সরল, জটিল ও যৌগিক।
- সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- প্রদত্ত 'তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন' বাক্যটিতে কর্তা হলেন 'তিনি' এবং এখানে সমাপিকা ক্রিয়া হলো 'ঘুমিয়ে পড়লেন'
- বাক্যটিতে 'খেয়ে' একটি অসমাপিকা ক্রিয়া থাকলেও, সমাপিকা ক্রিয়া মাত্র একটিই থাকায় এটি একটি সরল বাক্য
- জটিল বাক্য: একটি প্রধান খণ্ডবাক্য এবং এক বা একাধিক আশ্রিত খণ্ডবাক্য থাকে (যেমন: যিনি পরিশ্রম করেন, তিনিই সুখ লাভ করেন)।
- যৌগিক বাক্য: একাধিক স্বাধীন বাক্য যোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে (যেমন: সে এল এবং চলে গেল)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Group verb, Composition (Paragraph, Letter, Application)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক স্তরবিন্যাস ও অসমতা:
স্তরবিন্যাসের রূপ (দাসপ্রথা, এস্টেট, বর্ণব্যবস্থা, শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী) এবং স্তরবিন্যাসের তত্ত্বসমূহ (কার্যকারীতাবাদী, দ্বন্দ্বতত্ত্ব ও লেন্সকির তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions