মধ্যযুগের সর্বশেষ কবির নাম কী?

A ঈশ্বরচন্দ্র গুপ্ত

B ভারতচন্দ্র রায় গুণাকর

C রামরাম বসু

D শাহ মুহম্মদ সগীর

Solution

Correct Answer: Option B

- ভারতচন্দ্র রায় গুণাকর (১৭১২-১৭৬০) হলেন বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশেষ কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ কবি এবং অন্নদামঙ্গল ধারার প্রধান কবি। তাঁকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিও বলা হয়।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন। রাজার আদেশে তিনি তিনটি খণ্ডে বিভক্ত বিখ্যাত 'অন্নদামঙ্গল' (১৭৫২-৫৩) কাব্য রচনা করেন, যার দ্বিতীয় অংশ হলো 'বিদ্যাসুন্দর'।
- তাঁর অসামান্য কবিত্ব শক্তিতে মুগ্ধ হয়ে রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে 'রায়গুণাকর' উপাধি প্রদান করেন।
- ১৭৬০ সালে ভারতচন্দ্র রায় গুণাকরের মৃত্যুর মধ্য দিয়েই বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে বলে পণ্ডিতগণ মনে করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Group verb, Composition (Paragraph, Letter, Application)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক স্তরবিন্যাস ও অসমতা:
স্তরবিন্যাসের রূপ (দাসপ্রথা, এস্টেট, বর্ণব্যবস্থা, শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী) এবং স্তরবিন্যাসের তত্ত্বসমূহ (কার্যকারীতাবাদী, দ্বন্দ্বতত্ত্ব ও লেন্সকির তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions