Solution
Correct Answer: Option D
- 'ঘটি ডোবে না নামে তালপুকুর' একটি বহুল প্রচলিত বাংলা প্রবাদ। এর শাব্দিক অর্থ হলো- যে পুকুরে একটি ছোট ঘটি ডোবার মতো পানি নেই, তার নাম রাখা হয়েছে 'তালপুকুর' (অর্থাৎ অনেক বড় বা গভীর পুকুর)।
• অন্তর্নিহিত অর্থ:
- বাস্তবে এর অর্থ হলো যোগ্যতা ছাড়াই অহংকার দেখানো বা সামান্য গুণ থেকেও বড়াই করা। যখন কারো প্রকৃত ক্ষমতা বা যোগ্যতা খুব সামান্য থাকে, কিন্তু সে নিজেকে অনেক বড় বা ক্ষমতাবান হিসেবে জাহির করে, তখন তাকে কটাক্ষ করে এই প্রবাদটি ব্যবহার করা হয়।
- এর কাছাকাছি অর্থের আরেকটি প্রবাদ হলো: 'অল্প বিদ্যা ভয়ঙ্করী' বা 'খালি কলসি বাজে বেশি'।