প্রাচীনকালে ঢাকা যে জনপদের অধীন ছিল?

A হরিকেল

B সমতট

C বঙ্গ

D রাঢ়

Solution

Correct Answer: Option C

অত্যন্ত প্রাচীন একটি জনপদ হচ্ছে এই বঙ্গ। বঙ্গ জনপদটি বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে গড়ে উঠেছিল। ধারণা করা হয় ‘বং’ নামের একটি জাতির বসবাস এই জনপদটির নামকরণের পেছনে কাজ করেছে। গঙ্গা ও ভাগিরথীর মাঝের অঞ্চলকে বঙ্গ বলা হতো।

বঙ্গ বেশ বড় হলেও পাল ও সেন বংশীয় রাজাদের আমলে এটি ছোট হয়ে আসে। পাল বংশের শেষ দিকে বঙ্গ জনপদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এদের একটি উত্তর বঙ্গ ও আরেকটি দক্ষিণ বঙ্গ হিসেবে পরিচিত হয়। দক্ষিণের বদ্বীপ অঞ্চল দক্ষিণ বঙ্গের সীমা আর পদ্মা উত্তর বঙ্গের সীমা ছিল। বৃহত্তর বগুড়া, পাবনা, ময়মনসিংহ জেলার পশ্চিমাঞ্চল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর কিছু অংশ নিয়ে বঙ্গ গঠিত হয়েছিল।

আবার ড. মুহম্মদ হান্নান এর ‘বাঙালির ইতিহাস’ গ্রন্থে অনুযায়ী ‘হযরত নূহ (আঃ) এর সময়ের মহাপ্লাবনের পর বেঁচে যাওয়া চল্লিশ জোড়া নর-নারীকে বংশবিস্তার ও বসতি স্থাপনের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়েছিল। নূহ (আঃ) এর পৌত্র ‘হিন্দ’ এর নামানুসারে ‘হিন্দুস্তান’ এবং প্রপৌত্র ‘বঙ্গ; এর নামানুসারে ‘বঙ্গদেশ’ নামকরণ করা হয়েছিল। আর এই বঙ্গ থেকেই আমাদের আজকের এই বাঙালি জাতির উৎপত্তি হয়।’

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions