সুনামির কারণ হলো-

A আগ্নেয়গিরির অগ্নুৎপাত

B ঘূর্ণিঝড়

C সমুদ্রের তলদেশে ভূমিকম্প

D ভূমিকম্প

Solution

Correct Answer: Option C

[সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘সমুদ্রের তলদেশে ভূমিকম্প’-কেই কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।]

সুনামি 

- ‘Tsunami’ একটি জাপানি শব্দ, যেখানে ‘সু’ অর্থ বন্দর এবং ‘নামি’ অর্থ ঢেউ
- অর্থাৎ সুনামি বলতে বোঝায় বন্দরের ঢেউ
- এটি সমুদ্রে সংঘটিত এক ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

- সাধারণত সমুদ্র তলদেশে ভূমিকম্প হলে সুনামি সৃষ্টি হয়
- এছাড়াও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, সমুদ্রতলের ভূমিধস এবং নভোজাগতিক সংঘর্ষের কারণেও এ ধরনের ঢেউয়ের সৃষ্টি হতে পারে।
- সুনামিকে পৃথিবীর তৃতীয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গণ্য করা হয়।

- গভীর সমুদ্রে সুনামির ঢেউ অনেক দূর পর্যন্ত প্রবল শক্তি নিয়ে ছুটে যায়, কিন্তু অগভীর পানিতে প্রবেশ করলে ধীরে ধীরে এর গতি ও শক্তি কমে আসে।
- বঙ্গোপসাগরে প্রায় ১৬০ কিলোমিটার অগভীর জলরাশি বাংলাদেশের উপকূলকে বড় ধরনের সুনামি থেকে রক্ষা করে।

- ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে এক ভয়াবহ টেকটোনিক ভূমিকম্পের ফলে স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী সুনামি আঘাত হানে, যা বহু দেশকে ক্ষতিগ্রস্ত করেছিল।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions