'অধর পল্লব' কোন সমাসের উদাহরণ?

A তৎপুরুষ

B বহুব্রীহি

C কর্মধারয়

D দ্বন্দ্ব

Solution

Correct Answer: Option C

সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সঙ্গে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারায় সমাস বলে।

উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ হলো - 
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র।
কর কমলের ন্যায় = করকমল।
আসন পদ্মের ন্যায় = পদ্মাসন।
অধর পল্লবের ন্যায় = অধরপল্লব।

নোট- উপমান এবং উপমিত এর মধ্যে প্রায়ই কনফিউশন লেগে যায়, মনে রাখায় ট্রিকস হলো- যদি উপমেয় ও উপমান পদের মধ্যে সম্পর্কটা সত্য বা লজিক্যাল মনে হয় তাহলে উপমান কর্মধারায় সমাস আর সম্পর্কটা মিথ্যা মনে হলে উপমিত কর্মধারায় সমাস। 
যেমন:
-রক্তের ন্যায় লাল= রক্তলাল (কোন কিছু রক্তের মত লাল হতেই পারে, সুতরাং উপমান)
-মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র ( মুখ কখনো চাদের মতো হতে পারে না, সম্পর্কটা মিথ্যা সুতরাং উপমিত)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions