এডলফ হিটলার- তিনি অস্ট্রিয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ । তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন ১৯৩৩-৪৫ সাল পর্যন্ত। তার রচিত বইয়ের নাম "মেইন ক্যাম্প"। তার গোপন পুলিশ বাহিনীর নাম ছিল "গেস্টাপো"। তার বিখ্যাত উক্তি- যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। তার নীতি ছিল- "এক জাতি, এক রাষ্ট্র, এক নেতা"।
- ১৯৪৫ সালের ৩০ এপ্রিল জার্মান চ্যান্সেলর অ্যাডলফ হিটলার আত্মহত্যা করার পর ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে। এতে করে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।