কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

A ততঃ+অধিক = ততোধিক

B ষষ্+থ = ষষ্ঠ

C বন+পতি = বনস্পতি

D সম্+বাদ = সংবাদ

Solution

Correct Answer: Option C

কিছু ব্যঞ্জন সন্ধি যেগুলো কোন নিয়ম মানে না সেগুলোকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন বলে। তাই এগুলোকে মুখস্ত রাখতে হয়।
#মনে রাখার কৌশল:
বৃহস্পতি এবং বনস্পতি দুই ভাই। তারা পরস্পর তস্কর (চোর)। বৃহস্পতি একাদশ এবং বনস্পতি ষোড়শ গোস্পদ (গরু) চুরি করে। তাদের এই চুরির ঘটনা দেখে ফেলে বোম্বের নায়িকা মনীষা। মনীষা বলে কি আশ্চর্য। সে এই চুরির বিচার প্রার্থনা করে ব্যাকরণবিদ পতঞ্জলির কাছে। পতঞ্জলি বলে, তারা দ্যুলোকে প্রবেশ করবে না। এ কথা সত্য সবাই নাব্য এবং গব্য অর্থ জানে না।
#বিচ্ছেদ:
বৃহস্পতি = বৃহৎ + পতি
বনস্পতি = বন + পতি
পরস্পর = পর + পর
তস্কর = তৎ + কর
একাদশ = এক + দশ
ষোড়শ = ষট + দশ
গোস্পদ = গো + পদ
মনীষা = মনস + ঈষা
আশ্চর্য = আ + চর্য
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
দ্যুলোক = দিব + লোক
নাব্য = নৌ + য
গব্য = গো + য
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions