সরাসরি মূল কন্টেন্টে যান

‘চণ্ডীমঙ্গল’ কাব্যের উপাস্য ‘চণ্ডী’ কার স্ত্রী?

A) জগন্নাথ
B) বিষ্ণু
C) প্রজাপতি
D) শিব (সঠিক উত্তর)
সমাধান

সঠিক উত্তর: Option D

‘মঙ্গল’ অর্থ কল্যাণ। যে কাব্যে দেবতার আরাধনা বা মাহাত্ম্য-কীর্তন করা হয়; যে কাব্য শ্রবণ করলেও মঙ্গল হয় বা ঘরে রাখলেও মঙ্গল হয় অথবা এক মঙ্গলবার শুরু হতো এবং পরবর্তী মঙ্গলবার শেষ হতো, তাকেই বলা হয় মঙ্গলকাব্য।মূলত, লৌকিক দেব-দেবী নিয়ে রচিত কাব্যই মঙ্গলকাব্য।

- চণ্ডীদেবীর কাহিনী অবলম্বনে চণ্ডীমঙ্গল কাব্য রচিত।

- এটি দুই খণ্ডে বিভক্ত। প্রথমটি আখেটিক বা ব্যাধ কালকেতু-ফুল্লরার কাহিনী এবং দ্বিতীয়টি বণিক বা ধনপতি সওদাগরের কাহিনী। দুই খণ্ডের চণ্ডী নাম এক হলেও দুজন পৃথক দেবী।

- প্রথম খণ্ড কালকেতু-ফুল্লরার কাহিনীর দেবী চণ্ডী অরণ্যের পশুকূলের পূজা গ্রহণ করেন এবং ব্যাধসন্তান কালকেতুকে তার পূজার জন্য নির্দেশ দান করেন। আবার, ধনপতি সওদাগরের কাহিনীর চণ্ডী রাখালদের পূজা গ্রহণ করে, হারানো জিনিস উদ্ধার করে দেন, কখনো কমলে- কামিনী রূপ পরিগ্রহ করেন। সুতরাং, চণ্ডীমঙ্গল কাব্যের দুই চণ্ডী এবং পৌরাণিক চরিত্র চণ্ডীর মধ্যে কোনো সাদৃশ্য নেই। তারপরও তিন চণ্ডীর স্বামীই শিব। কারণ, চণ্ডীমঙ্গল কাব্যের দেবী (চণ্ডী) কখনো সতী, কখনো পার্বতী উমারূপে বিরাজিত। উভয় ক্ষেত্রেই শিবের সাথে তাদের সংসারধর্মের কাহিনী বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে। হিন্দুধর্মের দেবতা বিষ্ণু। জগন্নাথ হলেন হিন্দু ধর্মের দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। প্রজাপতি হলেন হিন্দুধর্মের বৈদিক দেবতা।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪০ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
অনুসর্গ, উপসর্গ
রুটিন দেখুন
Exam - 30 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
English:
Preposition: Appropriate preposition(A-G)
Vocabulary (Synonym-Antonym, Spelling) - D
রুটিন দেখুন
পরীক্ষা- ১৫ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
কোরেশী মাগন ঠাকুর, আলাওল, আবদুল হাকিম, শাহ মুহম্মদ গরীবুল্লাহ, ভারতচন্দ্র রায়গুণাকর, এন্টনি ফিরিঙ্গি।
ব্যাকরণ:
সমাস
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা ১৫ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Physiology-01:
• Nervous System & Special Senses. Blood & Circulatory System. Digestion, Metabolism & Nutrition. Basic Tissue Physiology
রুটিন দেখুন