আমিন সাহেব তার মাসিক আয়ের অর্ধেক টাকা বাসা ভাড়া বাবদ খরচ করেন। বাকী অর্ধেক টাকার ৪০% তিনি সংসারের জন্য খরচ করেন এবং অবশিষ্ট অংশ সঞ্চয় করেন। তার মাসিক আয় ২০০০০ টাকা হলে তার মাসিক সঞ্চয় কত টাকা?
A ৩৫০০
B ৫০০০
C ৬০০০
D ৭৫০০
E কোনটিই নয়
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে, মাসিক আয় = ২০০০০ টাকা
১ম ধাপে: তিনি আয়ের অর্ধেক বাসা ভাড়া বাবদ খরচ করেন।
বাসা ভাড়া = ২০০০০ এর ১/২ অংশ = ১০০০০ টাকা
বাকি থাকে = (২০০০০ - ১০০০০) = ১০০০০ টাকা
২য় ধাপে: বাকি টাকার ৪০% সংসারের জন্য খরচ করেন।
সংসার খরচ = ১০০০০ এর ৪০% = ১০০০০ × (৪০/১০০) = ৪০০০ টাকা
৩য় ধাপে: অবশিষ্ট টাকা তিনি সঞ্চয় করেন।
সুতরাং, তার মাসিক সঞ্চয় = বাকি টাকা - সংসার খরচ
= ১০০০০ - ৪০০০
= ৬০০০ টাকা।