রেলপথে ঢাকা থেকে চট্টগ্রাম এর দূরত্ব ৩১৫ কিলোমিটার। একটি ট্রেন সকাল ৯ টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১১ টাকায় কুমিল্লাতে পৌঁছায়। কুমিল্লা থেকে ১১.৩০ মিনিটে আবার রওনা হয়ে দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম চলে আসে। ট্রেনটির গড় গতিবেগ কত কিলোমটিার/ঘণ্টা?

A ৫৩

B ৫৫

C ৬৩

D ৬৫

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option E

আমরা জানি, গড় গতিবেগ = মোট অতিক্রান্ত দূরত্ব ÷ মোট সময়

দেওয়া আছে,
ঢাকা থেকে চট্টগ্রামের মোট দূরত্ব = ৩১৫ কিলোমিটার

মোট সময় নির্ণয়:
ট্রেনটি ঢাকা থেকে রওনা হয় সকাল ৯ টায় এবং চট্টগ্রাম পৌঁছায় দুপুর ২.৩০ টায়।
সকাল ৯ টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত মোট সময় = ৫ ঘণ্টা ৩০ মিনিট বা ৫.৫ ঘণ্টা

(বি.দ্র.: গড় গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে যাত্রাপথের বিরতির সময়ও মোট সময়ের অন্তর্ভুক্ত হয়। তাই কুমিল্লায় বিরতির ৩০ মিনিটও হিসাব করতে হবে।)

অতএব, গড় গতিবেগ = ৩১৫ ÷ ৫.৫
                             = ৩১৫০ ÷ ৫৫
                             = ৫৭.২৭ কিলোমিটার/ঘণ্টা (প্রায়)

যেহেতু ৫৭.২৭ অপশনে নেই, তাই সঠিক উত্তর হবে কোনটিই নয়

(বিরতির সময় বাদ দিলে চলন্ত সময় হতো ৫ ঘণ্টা এবং গড় গতিবেগ হতো ৩১৫ ÷ ৫ = ৬৩ কি.মি./ঘণ্টা, কিন্তু গড় গতিবেগের সঠিক গাণিতিক নিয়মে মোট সময় হিসাব করতে হয়।)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions