'তোমার নাম কী?'-এই বাক্যে 'তোমার' কোন পদ?

A বিশেষণ

B সর্বনাম

C ক্রিয়া

D অব্যয়

Solution

Correct Answer: Option B

প্রদত্ত বাক্যে 'তোমার' শব্দটি একটি সর্বনাম পদ। বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয়, তাকে সর্বনাম বলে। এখানে 'তোমার' শব্দটি কোনো ব্যক্তির নামের পরিবর্তে বসেছে, তাই এটি ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম

অতিরিক্ত ব্যাকরণগত নিয়ম:
- কোনো কিছু জানার উদ্দেশ্যে সাধারণত জিজ্ঞাসাসূচক সর্বনাম প্রয়োগ করা হয়। যেমন: কি, কী, কে, কারা, কাকে, কিসে ইত্যাদি।
- সর্বনাম হিসেবে ব্যবহৃত হলে 'কী' শব্দের বানানে দীর্ঘ-ঈ-কার (ী) হয়। এর জবাব সাধারণত বিস্তারিতভাবে দিতে হয়। যেমন: তোমার নাম কী? তুমি কী খেয়েছো? আমি নিজে কী করি?
- তবে অব্যয় হিসেবে ব্যবহৃত হলে 'কি' শব্দের বানানে হ্রস্ব-ই-কার (ি) হয়। এর জবাব শুধু 'হ্যাঁ' বা 'না' দিয়ে দেওয়া যায়। যেমন: তুমি কি ঢাকা যাবে?

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions