বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম কোন জেলায়?
A রাজশাহী
B রংপুর
C দিনাজপুর
D কুষ্টিয়া
Solution
Correct Answer: Option B
বেগম রোকেয়া হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। - রোকেয়া জন্মগ্রহণ করেন ১৮৮০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অর্ন্তগত পায়রাবন্দ গ্রামে। - ১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া কলকাতায় মৃত্যুবরণ করেন। - তাঁর উল্লেখযোগ্য রচনা: অবরোধবাসিনী। পদ্মরাগ, সুলতানার স্বপ্ন ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।