ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলীতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন?
A ৫টি
B ৪টি
C ৩টি
D ৬টি
Solution
Correct Answer: Option B
- ১ মার্চ ১৯৭১ সালে ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল এবং ৭ মার্চ রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে জনসভা আহ্বান করেন। - ৭ মার্চ, ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেন তা ইতিহাসে ‘৭ মার্চ ভাষণ' নামে পরিচিত। - এ ভাষণটির স্থায়ীত্বকাল ছিল প্রায় ১৯ মিনিট (১৮.৩৯ সেকেন্ড)। - বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে অ্যাসেম্বলিতে বসার জন্য তৎকালীন সরকারকে ৪টি শর্ত দিয়েছিলেন।
শর্ত গুলো হলো- - সামরিক আইন প্রত্যাহার করতে হবে, - সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, - গণহত্যার তদন্ত করতে হবে ও - নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)