সরাসরি মূল কন্টেন্টে যান

হিসাবকালে বিক্রয়ের চেয়ে উৎপাদনের পরিমাণ বেশি হলে (অর্থাৎ সমাপনী মজুত প্রারম্ভিক মজুতের চেয়ে বেশি হলে) কোন পদ্ধতিতে মুনাফা বেশি প্রদর্শিত হয়?

A) পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে
B) পরিশোষণ ব্যয় পদ্ধতিতে (সঠিক উত্তর)
C) প্রত্যক্ষ ব্যয় পদ্ধতিতে
D) প্রান্তিক ব্যয় পদ্ধতিতে
সমাধান

সঠিক উত্তর: Option B

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলোঃ
- যদি উৎপাদন বিক্রয়ের চেয়ে বেশি হয় (অর্থাৎ সমাপনী মজুত > প্রারম্ভিক মজুত), তবে শোষণ বা পরিশোষণ ব্যয় পদ্ধতিতে মুনাফা বেশি প্রদর্শিত হয় ।
- বিপরীতভাবে, যদি প্রারম্ভিক মজুত পণ্য সমাপনী মজুত পণ্যের চেয়ে বেশি হয়, তবে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতিতে মুনাফা বেশি হবে ।
- উৎপাদন ও বিক্রয় একক সমান হলে উভয় পদ্ধতিতে মুনাফা সমান হবে ।
- পরিশোষণ ব্যয় (Absorption Costing) বা অন্তর্ভুক্তি ব্যয় পদ্ধতিতে উৎপাদন ব্যয়ের মধ্যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, অন্যান্য পরিবর্তনশীল ব্যয় ও কারখানার পরোক্ষ (স্থায়ী) ব্যয় অন্তর্ভুক্ত থাকে ।
- অন্যদিকে, পরিবর্তনশীল ব্যয় (Variable Costing) বা প্রত্যক্ষ ব্যয় পদ্ধতিতে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়গুলোকে (প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম ও পরিবর্তনশীল উপরিঅব্যয়) উৎপাদন ব্যয় ধরা হয় এবং স্থায়ী উৎপাদন উপরিঅব্যয়কে কালীন ব্যয় হিসেবে গণ্য করা হয় ।

• উদাহরণ
কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে যদি নির্দিষ্ট হিসাবকালে বিক্রয়ের চেয়ে উৎপাদন বেশি হয়, তবে পরিশোষণ ব্যয় পদ্ধতির নিয়মানুযায়ী অবিক্রীত পণ্যের (সমাপনী মজুতের) মূল্যের ভেতর কারখানার স্থায়ী উপরিঅব্যয়ের একটি অংশ অন্তর্ভুক্ত থেকে যায় । ফলে চলতি হিসাবকালের আয় বিবরণীতে ব্যয় কম মূল্যায়িত হয় এবং পরিশোষণ ব্যয় পদ্ধতিতে মুনাফা বেশি প্রদর্শিত হয় । অপরদিকে পরিবর্তনশীল পদ্ধতিতে সম্পূর্ণ স্থায়ী উৎপাদন উপরিঅব্যয়কে চলতি বছরের আয় থেকে সরাসরি বাদ দেওয়ায় মুনাফা তুলনামূলক কম দেখায় ।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৩৬ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ৯
• বাংলা: ২৫
• ইংরেজি: ২৫
• গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
• সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
সাধারণ জ্ঞান বাংলাদেশ:
পাকিস্তান আমল ও ভাষা আন্দোলন
রুটিন দেখুন
পরীক্ষা – ২৯ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
English:
Number. Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- E
রুটিন দেখুন
Exam - 21 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
Math:
Average, Problems on Ages.
Vocabulary (Synonym-Antonym, Spelling) - U
রুটিন দেখুন
পরীক্ষা- ১১ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Appropriate Prepositions (A-H)
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা ১০ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
ইংরেজি ব্যাকরণ-২:
Suffix & Prefix, Sentences & Transformations: Simple, Compound & Complex; Active & Passive Voice; Positive, Comparative & Superlative Degree. Sentences Corrections, Subject-Verb Agreement.
Idioms & Phrases: Meanings of phrases, Kinds of phrases, Identification phrases.
Vocabulary: Synonyms, Antonyms, Spellings, word Meanings (M-Z).
রুটিন দেখুন
পরীক্ষা - ০৪ পরীক্ষা শুরুঃ ১১ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: (১৪-২০) তম গ্রেডের সকল নিয়োগ।
টপিকস:
বাংলা ব্যাকরণ:
সমাস, বাক্য প্রকরণ ও বাক্যের রূপান্তর, বানান ও বাক্য শুদ্ধিকরণ
রুটিন দেখুন