কোন বাজেটে সঠিক ব্যয় বিশ্লেষণের মাধ্যমে স্থায়ী, পরিবর্তনশীল এবং আধা-পরিবর্তনশীল ব্যয় আলাদা করা হয়?
সমাধান
সঠিক উত্তর: Option A
সঠিক উত্তরটি নমনীয় বাজেট হবে, কারণ এই বাজেটের একটি অন্যতম প্রধান সুবিধা হলো এটি সঠিক ব্যয় বিশ্লেষণের মাধ্যমে ব্যয়গুলোকে তাদের প্রকৃতি অনুযায়ী আলাদা করতে সহায়তা করে ।
'প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো' যেগুলো চাকরি পরীক্ষার নিয়োগের জন্য গুরুত্তপুর্ণ:
- নমনীয় বাজেট (Flexible Budget): যখন একটি নির্দিষ্ট কার্যমাত্রার জন্য বাজেট না করে একই সাথে সম্ভাব্য বিভিন্ন কার্যমাত্রার বাজেট তৈরি করা হয়, তখন তাকে নমনীয় বাজেট বলে ।
- নমনীয় বাজেটের সুবিধাগুলোর মধ্যে অন্যতম হলো, এটি সঠিক ব্যয় বিশ্লেষণের মাধ্যমে স্থায়ী, পরিবর্তনশীল এবং আধা-পরিবর্তনশীল ব্যয় বিশ্লেষণে সুবিধা প্রদান করে ।
- স্থায়ী ব্যয় (Fixed Cost): যেসব ব্যয় উৎপাদনের পরিমাণের সাথে সংশ্লিষ্ট নয় অর্থাৎ উৎপাদন হ্রাস-বৃদ্ধির সাথে ব্যয়ের হ্রাস-বৃদ্ধি ঘটে না, তাকে স্থায়ী ব্যয় বলে ।
- পরিবর্তনশীল ব্যয় (Variable Cost): উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে ব্যয় আনুপাতিক হারে বাড়ে বা কমে, তাকে পরিবর্তনশীল ব্যয় বলে ।
- আধা-পরিবর্তনশীল বা মিশ্র ব্যয় (Semi-variable or Mixed Cost): যেসব ব্যয়ের মধ্যে স্থায়ী এবং পরিবর্তনশীল উভয় ব্যয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে, তাকে আধা-পরিবর্তনশীল ব্যয় বলে ।
• উদাহরণ: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যমাত্রায় নমনীয় বাজেট প্রণয়ন করার সময় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী— কারখানার ভাড়া (স্থায়ী ব্যয়), ব্যবহৃত কাঁচামাল বা শ্রমের মজুরি (পরিবর্তনশীল ব্যয়) এবং টেলিফোন বিল বা বিদ্যুৎ বিল (আধা-পরিবর্তনশীল বা মিশ্র ব্যয়)-কে নির্ভুলভাবে আলাদা করে বিশ্লেষণ করা হয় । এতে করে যেকোনো উৎপাদন মাত্রায় সঠিক ব্যয়ের পূর্বাভাস পাওয়া সম্ভব হয়।