UNHCR কত সালে প্রতিষ্ঠিত হয়?

A ১৯৪৫ সালে

B ১৯৫০ সালে

C ১৯৪৮ সালে

D ১৯৫৫ সালে

Solution

Correct Answer: Option B

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) ২০১৭ সালের রোহিঙ্গা সংকট শুরুর পর থেকেই বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার সংকটে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা পালন করছে। কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য সংস্থাটি মানবিক সহায়তা, খাদ্য, চিকিৎসা, শিক্ষা, আশ্রয় এবং নিবন্ধন সেবা দিয়ে আসছে।

- UNHCR-এর পূর্ণরূপ United Nations High Commissioner for Refugees
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের ইউরোপীয় শরণার্থীদের পুনর্বাসনের লক্ষ্যে ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে গঠিত হয়।
- সংস্থাটির প্রধানকে বলা হয় হাইকমিশনার, আর এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।

- বিশ্বব্যাপী শরণার্থীদের সুরক্ষা, আশ্রয়, পুনর্বাসন এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে UNHCR কাজ করে যাচ্ছে।
- এই গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে সংস্থাটি দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে—প্রথমটি ১৯৫৪ সালে এবং দ্বিতীয়টি ১৯৮১ সালে

- উল্লেখ্য, বর্তমানে, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান ও স্বেচ্ছামূলক, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে UNHCR বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং মায়ানমার সরকারের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Group verb, Composition (Paragraph, Letter, Application)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক স্তরবিন্যাস ও অসমতা:
স্তরবিন্যাসের রূপ (দাসপ্রথা, এস্টেট, বর্ণব্যবস্থা, শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী) এবং স্তরবিন্যাসের তত্ত্বসমূহ (কার্যকারীতাবাদী, দ্বন্দ্বতত্ত্ব ও লেন্সকির তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions