১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য-

A ১৬ সে.মি.

B ১২ সে.মি.

C ২৪ সে.মি.

D ১৮ সে.মি.

Solution

Correct Answer: Option C

মনে করি, O বৃত্তের কেন্দ্র, AB বৃত্তের জ্যা এবং OC হলো AB জ্যা-এর উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব।
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, OA = ১৩ সে.মি.
কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব, OC = ৫ সে.মি.

আমরা জানি, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে। সুতরাং, AC = BC।
এখন, OAC একটি সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ OA।
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
OA² = OC² + AC²
বা, ১৩² = ৫² + AC²
বা, ১৬৯ = ২৫ + AC²
বা, AC² = ১৬৯ - ২৫
বা, AC² = ১৪৪
সুতরাং, AC = √১৪৪ = ১২ সে.মি.

জ্যা-এর দৈর্ঘ্য, AB = ২ × AC = ২ × ১২ = ২৪ সে.মি.

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০৮
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১০৩, ১০৪, ১০৫, ১০৬ ও ১০৭ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৪
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions