Solution
Correct Answer: Option C
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি।
- ২০২৫ সালের ১০ নভেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের আসন পুনর্বিন্যাস করা হয়েছে।
- এই পুনর্বিন্যাসের পূর্বে মোট আসন সংখ্যা ছিল ৫,৩৮০টি।
- পুনর্বিন্যাসের পর মোট ২৮০টি আসন কমিয়ে নতুন আসন সংখ্যা ৫,১০০টি নির্ধারণ করা হয়েছে।
- ঢাকা মেডিকেল কলেজসহ ১৪টি মেডিকেল কলেজে মোট ৩৫৫টি আসন কমানো হয়েছে, তবে তিনটি মেডিকেল কলেজে (শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ, টাঙ্গাইল মেডিকেল কলেজ এবং পটুয়াখালী মেডিকেল কলেজ) ৭৫টি আসন বৃদ্ধি করা হয়েছে।
- ২০২৬ সালের জানুয়ারিতে মুন্সিগঞ্জ জেলায় একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, তবে এটি এখনো নির্মাণাধীন এবং বর্তমান ৩৭টি কলেজের অন্তর্ভুক্ত নয়।
সর্বশেষ আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬।