২০২৪ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?

A রিও ডি জেনিরিওতে

B টোকিওতে

C মেক্সিকোতে

D ফ্রান্সে

Solution

Correct Answer: Option D

- ২০২৪ সালের ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়। এই ইভেন্টটি ২৬ জুলাই থেকে ১১ আগস্ট, ২০২৪ পর্যন্ত চলে, যদিও কিছু প্রতিযোগিতা ২৪ জুলাই থেকে শুরু হয়েছিল।
- প্যারিস অলিম্পিক, ২০২৪ নামে পরিচিত এই আসরের মূলমন্ত্র ছিল 'Games Wide Open' (ফরাসি: 'Ouvrons Grand les Jeux')
- এতে ২০৪টি ন্যাশনাল অলিম্পিক কমিটি (NOC) থেকে ১০,৭১৪ জন অ্যাথলিট ৩২টি খেলায় ৩২৯টি পদকের জন্য প্রতিযোগিতা করে।
- ব্রেকিং (ব্রেকড্যান্সিং) এই অলিম্পিকে একটি নতুন খেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
- প্যারিস ২০২৪ ছিল অলিম্পিকের ইতিহাসে প্রথম আসর যেখানে লিঙ্গ সমতা অর্জন করা হয়েছিল, যেখানে পুরুষ ও মহিলা অ্যাথলিটদের জন্য সমান সংখ্যক সুযোগ ছিল।
- পদক তালিকায় যুক্তরাষ্ট্র মোট ১২৬টি পদক (৪০টি স্বর্ণ, ৪৪টি রৌপ্য, ৪২টি ব্রোঞ্জ) নিয়ে শীর্ষস্থান অধিকার করে।
- চীন মোট ৯১টি পদক (৪০টি স্বর্ণ, ২৭টি রৌপ্য, ২৪টি ব্রোঞ্জ) নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই ৪০টি করে স্বর্ণপদক লাভ করে।
- জাপান ২০টি স্বর্ণসহ মোট ৪৫টি পদক নিয়ে তৃতীয় স্থান অর্জন করে। আয়োজক দেশ ফ্রান্স ১৬টি স্বর্ণসহ মোট ৬৪টি পদক নিয়ে পঞ্চম স্থানে ছিল।
- এছাড়াও, বতসোয়ানা, ডোমিনিকা, গুয়াতেমালা এবং সেন্ট লুসিয়া তাদের দেশের প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল।

সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 88
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Math
Geometry (Circle, Quadrilateral, Area, Volume)
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমাস
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions