একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের ৫০% বাংলা বিষয়ে পাশ করেছে। অন্য একটি ক্লাসের ১০০ জন ছাত্রের ৬০% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট ৫৫% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মোট ছাত্রসংখ্যা কত?
সমাধান
সঠিক উত্তর: Option D
n এর ৫০% + ১০০ এর ৬০% = (n + ১০০) এর ৫৫%
=> ৫০n/১০০ + ১০০×৬০/১০০ = (n + ১০০) × ৫৫/১০০
=> ৫০n + ৬০০০ = ৫৫n + ৫৫০০ [উভয়পক্ষকে ১০০ দ্বারা গুণ করে ]
=> ৫০n - ৫৫n = ৫৫০০ - ৬০০০
=> -৫n = -৫০০
=> n = -৫০০/-৫ = ১০০
মোট ছাত্র = ১০০ + n = ১০০ + ১০০ = ২০০ জন