সরাসরি মূল কন্টেন্টে যান

'চন্দ্রমুখ' কোন প্রকারের কর্মধারয় সমাস?

A) উপমান
B) রূপক
C) মধ্যপদলোপী
D) উপমিত (সঠিক উত্তর)
সমাধান

সঠিক উত্তর: Option D

চন্দ্ৰমুখ
চন্দ্র রূপ মুখ (রূপক কর্মধারয় সমাস)
চন্দ্রের ন্যায় মুখ -  উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা)
চন্দ্রের ন্যায় মুখ যাহার - বহুব্রীহি সমাস (ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত- বাঙ্গালা ব্যাকরণ)

চাঁদমুখ
চাঁদ রূপ মুখ - রূপক কর্মধারয় (ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রণীত- বাঙ্গালা ব্যাকরণ)

চাঁদের মতো মুখ  - 
উপমিত কর্মধারয় (ড. এনামুল হক প্রণীত- ব্যাকরণ মঞ্জরী), 
উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা)

মুখচন্দ্ৰ
মুখ চন্দ্রের ন্যায় - উপমিত কর্মধারয় (ড. হায়াত মামুদ প্রণীত- ভাষা শিক্ষা)
মুখ চন্দ্ৰ তুল্য - উপমিত কর্মধারয় (ড. এনামুল হক প্রণীত- ব্যাকরণ মঞ্জরী)
======== সোর্সঃ অগ্রদ্রুত বাংলা ============

 

চাঁদমুখ, চন্দ্রমুখ ও মুখচন্দ্র সমস্যার সমাধান (Shawon's Bangla)
চাঁদমুখ, চন্দ্রমুখ বা মুখচন্দ্র নিয়ে আমাদের মধ্যে যে Confusion তৈরি হয় তা হচ্ছে – এগুলো কী উপমিত কর্মধারয় না কী রূপক কর্মধারয়? কারণ উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারয়ের গঠন কিন্তু একই। উভয়ক্ষেত্রেই N + N যোগে সমস্তপদ গঠিত হয়। এ প্রসঙ্গে দিলীপ কুমার পাল চৌধুরী তাঁর ‘সমাস অভিধান’ গ্রন্থে বলেছেন – “উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারয় সমাসে কোনো প্রভেদ নেই। কেবল বাক্যে ব্যবহারে এদের প্রভেদ সুস্পষ্ট হয়। যেমন: মুখচন্দ্ৰ – এখানে উপমেয় মুখ আর উপমান চাঁদ। এবার ভাবুন

বাক্যে যখন বলি ‘মুখচন্দ্রের মধুর বাণী শুনি' – তখন উপমিত কর্মধারয় সমাস হয়। কেননা মুখের বাণী শোনা যায়, কিন্তু চাঁদের বাণী বলতে কিছু নেই। কিন্তু যখন বলি 'মুখচন্দ্র আঁধার ঘরের আলো – তখন উপমান চাঁদেরই প্রাধান্য বুঝায়। কারণ চাঁদ আলো দিতে পারে, মুখ নয়। তাই এক্ষেত্রে মুখচন্দ্র' রূপক কর্মধারয়। আবার যদি বলি ‘মুখচন্দ্র শোভা পাচ্ছে – সেক্ষেত্রে মুখ ও চাঁদ উভয়েরই শোভা পাওয়া সম্ভব। সুতরাং এখানে ‘মুখচন্দ্ৰ'কে উপমিত ও রূপক দুটিই বলা যাবে।

ভাষাবিদ হরলাল রায়ের 'উচ্চতর ব্যাকরণ ও ভাষা' গ্রন্থে মুখচন্দ্র = মুখ চন্দ্রের ন্যায় ও চাঁদমুখ = চাঁদের ন্যায় মুখ লিখে উভয়ই উপমিত কর্মধারয় সমাস বলে উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে জগদীশ ঘোষ রচিত ‘আধুনিক বাংলা ব্যাকরণে বলেছেন ‘চন্দ্রমুখ’ রূপক কর্মধারয় সমাস। আর 'মুখচন্দ্র'কে ব্যবহারভেদে তিনিও উপমিতর সঙ্গে রূপকও বলেছেন। তাঁর উল্লেখকৃত উদ্ধৃতিটি এ রকম: “রমণী যে মুখচন্দ্র (উপমিত) দর্পণে দেখিয়া একটু হাসিল, তাহার সেই মুখচন্দ্র (রূপক) আমার হৃদয়ের গভীর অন্ধকার বিদূরিত করিল।

এখন কথা হচ্ছে চাঁদমুখ, চন্দ্রমুখ বা মুখচন্দ্র এগুলো পরীক্ষায় আসলে কী দাগাবেন? বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্তপদগুলোকে বেশিরভাগ বইতে উপমিত হিসেবেই উল্লেখ করা হয়েছে। তাই অপশনে উপমিত কর্মধারয় থাকলে সেটা দাগানোই উত্তম। তবে যদি অপশনে উপমিত না থাকে তাহলে রূপক কর্মধারয় দাগানো যেতে পারে।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৩৭ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
বাংলা: প্যারীচাঁদ মিত্র, সেলিম আল দীন, সৈয়দ ওয়ালীউল্লাহ সৈয়দ মুজতবা আলী
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- A - E
গণিত: ট্রেন ও গতিবেগ সংক্রান্ত সমস্যা
দৈনন্দিন বিজ্ঞান: চৌম্বকত্ব ও চুম্বকবিদ্যা
রুটিন দেখুন
পরীক্ষা – ৪১ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
গণিত:
সরল ও যৌগিক মুনাফা
রুটিন দেখুন
পরীক্ষা – ৩২ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
বাংলা সাহিত্য:
রবীন্দ্রনাথ ঠাকুর
রুটিন দেখুন
Exam - 24 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
Math:
Ratio & Proportion, Partnership.
Vocabulary (Synonym-Antonym, Spelling) - X
রুটিন দেখুন
পরীক্ষা- ১১ পরীক্ষা শুরু: ০৬ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের স্টাডি রুটিন
টপিকস:
সাহিত্য:
বিশিষ্ট ঔপন্যাসিকের প্রথম প্রকাশিত উপন্যাস, বিখ্যাত নাট্যকারের প্রথম প্রকাশিত নাটক, প্রখ্যাত গল্পকারদের প্রথম প্রকাশিত গল্প/গল্পগ্রন্থ, প্রখ্যাত কবিদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী ও প্রকাশনা
ব্যাকরণ:
বচন
রুটিন দেখুন
মেডিক্যাল পার্টের পরীক্ষা – ১১ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
Exam Topic: Gynecology & Obstetrics-03:
• Bleeding in Early Pregnancy. Abnormal Labour & Puerperium. Fetoplacental Development . Common Gynaecological Operations • Obstetric Operative Procedures . Principles of Reproductive Physiology
রুটিন দেখুন