২০২৬ সালের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-31) কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে?
A বাকু, আজারবাইজান
B বেলেম, ব্রাজিল
C আন্টালিয়া, তুরস্ক
D দুবাই, সংযুক্ত আরব আমিরাত
Solution
Correct Answer: Option C
- ২০২৬ সালের জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-31 তুরস্কের আন্টালিয়া শহরে ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- তুরস্ক এই সম্মেলনের মূল আয়োজক দেশ এবং আনুষ্ঠানিক COP-31 প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন আলোচনার সভাপতিত্ব করবেন, যা তুরস্ক ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয়েছে।
- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি এবং টুভালুতে প্রাক-কপ (Pre-COP) বৈঠক অনুষ্ঠিত হবে।
- এর আগে ২০২৫ সালে COP-30 ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২৪ সালে COP-29 আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছিল।
- এবং ২০২৩ সালে COP-28 সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হয়েছিল।
সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ
১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন