ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫°। ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-
A সকাল ০৯:০০ টা
B বিকাল ০৩:০০ টা
C সন্ধ্যা ০৬:০০ টা
D রাত ০৯:০০ টা
Solution
Correct Answer: Option B
- দ্রাঘিমা (Longtitude): গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয়। - যদি গ্রিনিচের সময় এবং অন্য কোনো স্থানের সময় জানা থাকে তাহলে দুটি স্থানের সময়ের পার্থক্য অনুসারে প্রতি ৪ মিনিট সময়ের পার্থক্যে ১০ দ্রাঘিমার পার্থক্য ধরে ঐ স্থানের দ্রাঘিমা নির্ণয় করা যায়। - কোনো স্থান গ্রিনিচের পূর্বে হলে তার স্থানীয় সময় গ্রিনিচের সময় অপেক্ষা বেশি হবে এবং পশ্চিমে হলে স্থানীয় সময় গ্রিনিচের সময় থেকে কম হবে। - ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫° ।
সুতরাং সময়ের পার্থক্য = ৪৫° ×৪ মিনিট = ১৮০ মিনিট বা ৩ ঘণ্টা। স্থানটি ঢাকা থেকে পূর্বদিকে হওয়ায় সময় বাড়বে। স্থানটির স্থানীয় সময়= ঢাকার সময় + ৩ ঘণ্টা = মধ্যাহ্ন ১২:০০ + ৩ ঘণ্টা = বিকাল ৩:০০ টা।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০