রাণী দ্বিতীয় এলিজাবেথ কোন প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
A বাকিংহাম প্যালেস
B উইন্ডসর ক্যাসেল
C বালমোরাল ক্যাসেল
D ওয়ারউইক প্যালেস
Solution
Correct Answer: Option C
- রানি দ্বিতীয় এলিজাবেথ ২১ এপ্রিল, ১৯২৬ সালে রাজা জর্জের রাজত্বকালে লন্ডনের বার্কলে স্কয়ারে জন্মগ্রহণ করেন। - রানির পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। - রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর তিনি উত্তরাধিকার সূত্রে ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। - যুক্তরাজ্য ছাড়াও তিনি ১৪ টি দেশ ও অঞ্চলের রানি হিসেবে দায়িত্ব পালন করেন। - এছাড়াও তিনি ৫৬ সদস্যের জোট কমনওয়েলথের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। - রানি দ্বিতীয় এলিজাবেথের ৭০ বছরের রাজত্বকালে ব্রিটেনে ১৬ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। - ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদী রাজশাসক রানি এলিজাবেথ ৮ সেপ্টেম্বর, ২০২২ সালে ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। - ১৯ সেপ্টেম্বর, ২০২২ সালে লন্ডনের ওয়েস্ট মিনিস্টার অ্যাবেতে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)