‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ' বাক্যে 'মরি মরি' কোন শ্রেণীর অব্যয়?

A সমুচ্চয়ী

B অনম্বয়ী

C পদাম্বয়ী

D অনুকার

Solution

Correct Answer: Option B

যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। এখানে 'না' পদ বাক্যের বাইরে বসে সমর্থনসূচক জবাবে বুঝিয়েছে। এই পদ দ্বারা মনের বিশেষ ভাব প্রকাশ পেয়েছে। কিন্তু এটি মূল বাক্যের সঙ্গে এদের কোনো সম্বন্ধ নেই।
যেমনঃ
ক. উচ্ছ্বাস প্রকাশে : মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ!

খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে : হ্যা, আমি যাব। না, আমি যাব না।

গ. সম্মতি প্রকাশে : আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions