'নদী ও নারী' উপন্যাসের রচয়িতা-

A হুমায়ুন আহমেদ

B হুমায়ুন কবির

C হুমায়ুন আজাদ

D আলাউদ্দিন আল আজাদ

Solution

Correct Answer: Option B

⇒ 'নদী ও নারী' বাংলা সাহিত্যের একটি ধ্রুপদি বা ক্লাসিক উপন্যাস। এর রচয়িতা হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও লেখক হুমায়ুন কবির।
⇒ এটি তিনভাগে বিভক্ত উপন্যাস । পদ্মপাড়ের মানুষের জীবিকার পাশাপাশি প্রকৃতির সাথে তাদের যে সংগ্রাম ,মানুষে মানুষে হিংসা -দ্বেষ , প্রেম এবং মানবিকতা উপন্যাসের মূল বিষয়বস্তু ।
⇒ উপন্যাসটির জনপ্রিয়তা ও গুরুত্ব এতটাই যে, এটি 'Men and Rivers' নামে ইংরেজিতে অনূদিত হয়েছিল। এছাড়া ১৯৫৬ সালে এই উপন্যাস অবলম্বনে একটি বিখ্যাত চলচ্চিত্রও নির্মিত হয়।

সতর্কতা: শিক্ষার্থীদের মনে রাখা জরুরি যে—হুমায়ুন আহমেদ (জনপ্রিয় কথাশিল্পী), হুমায়ুন আজাদ (ভাষাবিদ ও প্রাবন্ধিক) এবং হুমায়ুন কবির তিনজন ভিন্ন ব্যক্তি। নামের মিল থাকলেও 'নদী ও নারী' হুমায়ুন কবিরেরই কালজয়ী সৃষ্টি।

======================
হুমায়ুন কবির রচিত  অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থঃ
- স্বপ্নসাধ (কবিতা),
- সাথী (কবিতা),
- ইমানুয়েল কান্ট (১৯৩৬),
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব (১৯৪২),
- বাংলার কাব্য (১৯৪৫)(সমালোচনা গ্রন্থ),
- মার্ক্সবাদ (১৯৫১),
- মীর্জা আবু তালিব খান (১৯৬১),
- Poetry, Monads and Society (1941),
- Muslim Politics in Bengal (1943),
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৯৪৫),
- " শিক্ষক ও শিক্ষার্থী " ( প্রবন্ধ)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions