বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
A ১ম শিল্প বিপ্লব
B ২য় শিল্প বিপ্লব
C ৩য় শিল্প বিপ্লব
D ৪র্থ শিল্প বিপ্লব
Solution
Correct Answer: Option B
- শিল্প বিপ্লব হচ্ছে উৎপাদন ব্যবস্থায় আমুল পরিবর্তন, এর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মুক্তির পথ উন্মোচিত হয়। - ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে ইংল্যান্ডে প্রথম শিল্পবিপ্লবের সূচনা হয়। - ১৭৫০ থেকে ১৮৫০ সাল পর্যন্ত স্থায়ী এ বিপ্লব কৃষি ও কৃষিভিত্তিক বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে এগিয়ে যায়। - ১৮৭০ সালে বিদ্যুতের আবিষ্কার শিল্প উৎপাদনে এক নতুন গতির সঞ্চার করে, যা দ্বিতীয় শিল্পবিপ্লব নামে পরিচিত। - এ বিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় শিল্প কারখানাগুলো তড়িৎ ও আসেম্বলি লাইনের মাধ্যমে ব্যাপক উৎপাদনের সক্ষমতা অর্জন করে। - দ্বিতীয় শিল্প বিপ্লবের ব্যাপ্তি ছিল উনিশ শতকের শেষার্ধ থেকে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত। - মানব সভ্যতার ইতিহাসে তৃতীয় শিল্প বিপ্লবের সূচনা ঘটে ১৯৬০ এর দশকে। - তৃতীয় শিল্প বিপ্লবকে কম্পিউটার বিপ্লবও বলা হয়। - সেমি কনডাক্টর, মেইনফ্রেম কম্পিউটার ও ইন্টারনেট এ বিপ্লবের ধারক ও বাহক। - ১৯৬৯ সালে ইন্টারনেট আবিষ্কার তৃতীয় শিল্পবিপ্লবকে চূড়ান্ত গতি দান করে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)