তাইওয়ান কোন দেশের কাছে তাদের জাতিসংঘ সদস্য পদটি হারায়?

A রাশিয়া

B চীন

C থাইল্যান্ড

D ভিয়েতনাম

Solution

Correct Answer: Option B

- ২৩৯ খ্রিষ্টপূর্বের চীনা একটি নথিতে প্রথমবারের মতো দ্বীপটির নাম দেখা যায়। সেই সময় একজন সম্রাট এ অঞ্চলটি আবিষ্কারের জন্য একটি অভিযাত্রী বাহিনী পাঠান। আর এ নথিকে চীন তার আঞ্চলিক দাবির সমর্থনে ব্যবহার করে। ১৬২৪-১৬৬২ সাল পর্যন্ত উপনিবেশ হিসেবে ডাচ শাসনের অধীনে ছিল তাইওয়ান।

- ১৭ শতকে প্রথমবারের মতো তাইওয়ানের পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় চীন। চীনের কুইং রাজবংশ ১৬৮৩-১৮৯৫ সাল পর্যন্ত তাইওয়ান শাসন করে। তাইওয়ানের জনগোষ্ঠীর বিশাল অংশ মূল ভূখণ্ড চীন থেকে পর্যায়ক্রমে আগত । জনসংখ্যার অতিক্ষুদ্র অংশ আদিবাসী। চীনের বিভিন্ন অঞ্চলের অস্থিতিশীলতা ও দুর্দশা থেকে পালিয়ে তাইওয়ানে আসেন তারা। তাদের বেশিরভাগই ছিলেন ফুজিয়ান প্রদেশের হোকলো চাইনিজ অথবা গুয়াংডং প্রদেশের হাক্কা চাইনিজ জনগোষ্ঠীর । আর তাদের বংশধররাই এখন পর্যন্ত এই দ্বীপের বৃহত্তম জনগোষ্ঠী।

- ২৫ জুলাই ১৮৯৪-১৭ এপ্রিল ১৮৯৫ প্রথম চীন-জাপান যুদ্ধে জাপান কুইং রাজবংশের কাছ থেকে তাইওয়ান দখল করে নেয়। ১০ অক্টোবর ১৯১১-১২ ফেব্রুয়ারি ১৯৯২ সান ইয়াত সেনের নেতৃত্বে চীন বিপ্লব বা সিনহাই বিপ্লবের মাধ্যমে কুইং রাজবংশের পতন ঘটে। এই বিপ্লবের মাধ্যমে চীনে ২,০০০ বছরের রাজতন্ত্রের অবসান হয়। এরপর চীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে এবং নামকরণ করা হয় Republic of China বা ROC।

- ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে চীন তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে আবারও একীভূত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কোয়ালিশন সরকার গঠনের প্রস্তাব ব্যর্থ হলে চীনে গৃহযুদ্ধ শুরু হয়। ১৯৪৯ সালে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেকের কাছ থেকে কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুং রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। ১ অক্টোবর ১৯৪৯ তার নেতৃত্বে বিপ্লবী চীনা মুক্তিফৌজ সমগ্র চীনকে নিজের আয়ত্তে নিয়ে আসে। মাও সে তুং তিন লাখ জনতার বিশাল সমাবেশে তিয়েনআনমেন স্কয়ার মঞ্চ হতে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

- অন্যদিকে, চিয়াং কাই শেক সদলবলে চীনের মূল ভূখণ্ড থেকে পালিয়ে ফরমোজা (বর্তমানে তাইওয়ান) দ্বীপে আশ্রয় নেন। ফরমোজা নামটা জাপানি শব্দ । এরপর ১৯৭১ সাল পর্যন্ত দেশটিতে একইসাথে দুটো সরকার বলবৎ ছিলো।

- তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো কিন্তু বর্তমানে সদস্য নয়। জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য চীনে ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হলে চিয়াং কাইশেকের নেতৃত্বে গণতন্ত্রপন্থীরা তাইওয়ানে আশ্রয় নেয়। এতে করে ১৯৭১ সাল পর্যন্ত দেশটিতে একইসাথে দুটো সরকার বলবৎ ছিলো।

- ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিমা বিশ্ব তাইওয়ান সরকারকে চীনের প্রকৃত সরকার হিসেবে বিবেচনা করে। ফলে এই সময়ে তাইওয়ান সরকার জাতিসংঘে চীনের প্রতিনিধিত্ব করে। ১৯৭১ সালে মাও সেতুংয়ের কমিউনিস্ট সরকার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করলে তাইওয়ান তার সদস্যপদ হারায়।  তাইওয়ান পূর্বে জাতিসংঘের সদস্য ছিলো কিন্তু বর্তমানে সদস্য নয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১০২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ৯৭, ৯৮, ৯৯, ১০০ ও ১০১ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৪৫
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের অর্থনীতি: অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা (পেইজ: ৭৭০-৭৭৯)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ২৭
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
ভূগোল, সাধারণ বিজ্ঞান, আইসিটি সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
জব সল্যুশন- ৫৭৩
কোর্স নামঃ জব সলিউশন
টপিকসঃ
বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়,দক্ষিণাঞ্চল, খুলনা (পোস্টম্যান/রানার/নিরাপত্তা প্রহরী ও অন্যান্য) - ২৭.০২.২০২৬ মূল প্রশ্ন পত্রের উপর লাইভ পরীক্ষা দিন।
২০১১-২০২৪ পর্যন্ত Govt.Jobs

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions