প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?

A আলালের ঘরের দুলাল

B কুহেলিকা

C চঞ্চলা

D সীতারাম

Solution

Correct Answer: Option A

- প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস হলো 'আলালের ঘরের দুলাল'
- এটি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে স্বীকৃত, যা ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্যারীচাঁদ মিত্র এই উপন্যাসে ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামটি ব্যবহার করেছিলেন।
- এটি ১৮৫৪ সাল থেকে তিনি তাঁর সম্পাদিত ‘মাসিক পত্রিকা’য় ধারাবাহিকভাবে লিখেছিলেন।
- এই উপন্যাসের ভাষাভঙ্গি ‘আলালী ভাষা’ নামে পরিচিত, যা ছিল সাধারণ মানুষের মুখের কথার কাছাকাছি।
- উপন্যাসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল সমসাময়িক কলকাতার নব্য ধনী ও বাবু সমাজের উচ্ছৃঙ্খলতা এবং নৈতিক অবক্ষয়।
- গ্রন্থটি 'The Spoiled Child' নামে ইংরেজিতে অনুবাদ করেছিলেন জি. ডি. ওসওয়েল (G.D. Oswell), যদিও অনেক তথ্যে জেমস লঙের নামও পাওয়া যায়।
- কাজী নজরুল ইসলামের রচিত একটি জনপ্রিয় উপন্যাস হলো ‘কুহেলিকা’
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত সর্বশেষ উপন্যাস হলো ‘সীতারাম’
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions