‘গবেষণা’ শব্দটি কোন ধরণের শব্দের উদাহরণ?

A রূঢ়ি শব্দ

B যোগরূঢ় শব্দ

C যৌগিক শব্দ

D সাধিত শব্দ

Solution

Correct Answer: Option A

- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে।

- ‘গবেষণা’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বা গঠনগত অর্থ হলো 'গো + এষণা', যার মানে 'গরু খোঁজা'

- কিন্তু বর্তমানে শব্দটি এই 'গরু খোঁজা' অর্থে ব্যবহৃত হয় না।

- এর প্রচলিত অর্থ হলো কোনো বিষয়ে পরি ব্যাপক অধ্যায়ন ও পর্যালোচনা বা কোনো কিছু অনুসন্ধান করা।

- যেহেতু শব্দটির মূল বা ব্যুৎপত্তিগত অর্থের সাথে বর্তমান বা ব্যবহারিক অর্থের কোনো মিল নেই, তাই এটি একটি রূঢ়ি শব্দ।

- রূঢ়ি শব্দের আরও কিছু উদাহরণ হলো: হস্তী (হস্ত আছে যার কিন্তু অর্থ পশু বিশেষ), বাঁশি (বাঁশ দিয়ে তৈরি কিন্তু অর্থ বাদ্যযন্ত্র বিশেষ), তৈল (তিলজাত স্নেহ পদার্থ কিন্তু অর্থ উদ্ভিদজাত স্নেহ পদার্থ)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions