- বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি বাংলা বর্ণশিক্ষার প্রাইমারি বা প্রাথমিক পুস্তিকা। দুই ভাগে প্রকাশিত এই পুস্তিকাটির দুটি ভাগই প্রকাশিত হয়েছিল ১৮৫৫ সালে। দুই পয়সা মূল্যের এই ক্ষীণকায় পুস্তিকার প্রকাশ বাংলার শিক্ষাজগতে ছিল এক যুগান্তকারী ঘটনা।
- এ গ্রন্থটি ক্ল্যাসিক বইয়ের মর্যাদা লাভ করে।
- তার শিশুতোষ মূলক বই হলো - বোধোদয়, কথামালা, ইত্যাদি।
অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগেও বহুবচন সাধিত হয়। যেমন: পাকা পাকা আম। প্রদত্ত উদাহরণটিতে বিশেষণ পদ ‘পাকা' এর দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে। এরকম দ্বিত্ব প্রয়োগে বহুবচনের কিছু উদাহরণ: - হাঁড়ি হাঁড়ি সন্দেশ। - কাঁড়ি কাঁড়ি টাকা। - লাল লাল ফুল।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপায় বা সহায়ককেই করণ কারক বলে। - এখানে ‘চোখ’ দেখার উপায় হওয়ায় এটি করণ কারক। ক্রিয়াকে ‘কী দিয়ে’ প্রশ্ন করলেও, এর উত্তরে চোখ পাওয়া যায়। - সুতরাং ‘চোখ’ করণ কারক এবং এর সাথে ৭মী বিভক্তি (চোখ+এ) যুক্ত হওয়ায় এটি করণে ৭মী বিভক্তি।
- সন্ধি শব্দের অর্থ মিলন। সন্নিহিত দুইটি ধ্বনির মিলনের নাম সন্ধি। - সন্ধির প্রধান উদ্দেশ্য হলো উচ্চারণে সহজপ্রবণতা ও ধ্বনিগত মাধুর্য সম্পাদন এবং সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের ক্ষেত্রে। - যেমন: আশা+অতীত = আশাতীত। প্রদত্ত উদাহরণে 'আশা' ও 'অতীত' উচ্চারণে যে আয়াস প্রয়োজন, 'আশাতীত' তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়।
- জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা - দিগদর্শন, সমাচার দর্পণ, ফ্রেন্ড অব ইন্ডিয়া ও গভর্নমেন্ট গেজেট। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতিতে ত্রিশ বছর ধরে অবদান রাখেন। - সমাচার দর্পণ পত্রিকা প্রথম প্রকাশিত হয় মে, ১৮১৮ সালে। এটি প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা। - দিগদর্শন পত্রিকা এপ্রিল, ১৮১৮ সালে জন ক্লার্ক মার্শম্যান সম্পাদনা করেন। এটি প্রথম বাংলা পত্রিকা/সাময়িক পত্র/মাসিক পত্রিকা।
এখানে প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা দেখতে পারবেন, বাকি সব প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা পেতে এখনই অ্যাপ ইন্সটল করুন।
- কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। - তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক ও অধ্যাপক।
- ছাত্রাবস্থায় তাঁর প্রথম কবিতা ‘বর্ষ-আবাহন’ ব্রহ্মবাদী পত্রিকায় (বৈশাখ ১৩২৬/এপ্রিল ১৯১৯) প্রকাশিত হয়।
- মূলত কবি হলেও তিনি অসংখ্য ছোটগল্প, কয়েকটি উপন্যাস ও প্রবন্ধগ্রন্থ রচনা করেন। - তাঁর প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালক প্রকাশিত হয় ১৯২৭ সালে। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হচ্ছে- - ধূসর পান্ডুলিপি (১৯৩৬), - বনলতা সেন (১৯৪২), - মহাপৃথিবী (১৯৪৪), - সাতটি তারার তিমির (১৯৪৮), - রূপসী বাংলা (রচনাকাল ১৯৩৪, প্রকাশকাল ১৯৫৭), - বেলা অবেলা কালবেলা (১৯৬১)। - এছাড়াও বহু অগ্রন্থিত কবিতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।
- তাঁকে বাংলা ভাষার 'শুদ্ধতম কবি' বলে আখ্যায়িত করা হয়ে থাকে। - এছাড়াও তিনি 'রূপসী বাংলার কবি', 'নির্জনতার কবি', 'তিমির হননের কবি', 'ধূসরতার কবি' প্রভৃতি নামেও পরিচিত। - ১৯৫৪ সালের ২২ অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
- 'কথা ও কাহিনী' (১৯০০) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। - কবি আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'রাত্রিশেষে'। - 'চোখের চাতক' কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ বা গীতিকাব্য। - 'হাজার বছর ধরে' (১৯৬৪) হচ্ছে জহির রায়হান রচিত উপন্যাস।
- গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) : ধর্মবেত্তা ও অনুবাদক। বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন। নারায়ণগঞ্জের পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম। - গিরিশচন্দ্র সেন ছাত্রজীবনে ফারসি ও সংস্কৃত ভাষা শিক্ষা করেন। কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন। - সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।
- পাকিস্তান সৃষ্টির পর যখন পশ্চিম পাকিস্তান উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তখন ৩১ ডিসেম্বর, ১৯৪৮ সালে ঢাকার 'পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন' এর সভাপতির অভিভাষণে ড. মুহম্মদ শহীদুল্লাহ বলেন, “আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।এটি কোনো আদর্শের কথা নয়; এটি একটি বাস্তব সত্য। - যা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা-তিলক- টিকিতে কিংবা টুপি-লুঙ্গি-দাড়িতে ঢাকবার জো- টি নেই।”
- সমাস কথাটির অর্থ সংক্ষেপণ বা একাধিক পদের একপদীকরণ। - অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। - বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। - যেমনঃ হাতে হাতে যে যুদ্ধ = হাতাহাতি। - এখানে ব্যাসবাক্য 'হাত হাতে যে যুদ্ধ' সংক্ষিপ্ত হয়ে সমস্তপদ 'হাতাহাতি' হয়েছে।
- কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বুঝাতে Present perfect continuous tense ব্যবহৃত হয়। - এ ধরনের বাক্যের structure হলো sub + have been/has been + verb + ing + for + সময় নির্দেশক শব্দ। - সুতরাং সঠিক বাক্যটি হলো- He has been living here for five months.
• 'Be up to something' idiom টির অর্থ: কোনো কিছু করার পরিকল্পনা করা। - What are those boys talking about? I wonder what they're up to - এই বাক্যে up to দ্বারা planning to do এমন অর্থ প্রকাশ করছে।
এই বাক্যে, আমরা বর্তমান কালে একটি third person singular (তৃতীয় পুরুষ একবচন) subject নিয়ে কাজ করছি। "Selim" হল এই subject। যখন আমরা third person singular নিয়ে present simple tense এ কথা বলি, তখন verb এর সাথে "s" বা "es" যোগ করি।
A) "is having" - এটি present continuous tense, যা এই ক্ষেত্রে উপযুক্ত নয়।
B) "have" - এটি plural subjects বা I/you/we/they এর সাথে ব্যবহৃত হয়, Selim এর জন্য নয়।
C) "will have" - এটি future tense, যা এই বাক্যের জন্য উপযুক্ত নয়।
D) "has" - এটি সঠিক উত্তর। এটি third person singular (Selim) এর সাথে present simple tense এ ব্যবহৃত হয়।
"has a cold" একটি সাধারণ ইংরেজি অভিব্যক্তি যা বোঝায় কেউ সর্দিতে আক্রান্ত হয়েছে। সুতরাং, "Selim is absent because he has a cold" বাক্যটি বোঝায় যে সেলিম অনুপস্থিত কারণ সে সর্দিতে আক্রান্ত হয়েছে।
- যখন কোন formal request বা necessity প্রকাশ করা হয়, তখন “that” পরবর্তীতে base form of the verb ব্যবহার করা হয়। - এই ক্ষেত্রে "be" verb এর base form, এবং "done" past participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Superlative degree-এর পূর্বে সর্বদা the বসে এবং পরে of বসে। - এক Syllable বিশিষ্ট adjective-এর সাথে est এবং দুই বা ততােধিক syllable যুক্ত - adjective-এর সাথে most যুক্ত করে superlative degree তৈরি করা হয়। - তাই এখানে happiest হবে, most happy নয়৷
চাকরি পরীক্ষায় ভাল ফলাফল পেতে নিয়মিত অনুশীলন ও লাইভ পরীক্ষার কোন বিকল্প নেই।
অনুশীলন প্রশ্ন ব্যাংক বিষয়ভিত্তিক, টপিক ও সাবটপিক আকারে সাজানো। ২০০৫ থেকে সব জব সলিউশন ও টপিকভিত্তিক জব সলিউশন বিস্তারিত ব্যাখ্যাসহ, রুটিন ভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা, পিডিএফ লেকচার শীট।
✅ প্রধান শিক্ষক প্রস্তুতি - লেকচারশীট ভিত্তিকঃ রুটিন আপলোড করা হয়েছে। (২য় ব্যাচ) পরীক্ষা শুরুঃ ৫ ফেব্রুয়ারি। মোট পরীক্ষা – ৮০টি। টপিক ভিত্তিক – ৪০টি। সাবজেক্ট ভিত্তিক – ২০টি। ফুল মডেল টেস্ট – ২৮টি। প্রতিদিন পরীক্ষা ও প্রতি ৩ দিন পরপর ফুল ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট। সব প্রশ্ন সাজেশন্স ভিত্তিক।
✅ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস। ✪ পরীক্ষা শুরুঃ ১০ ফেব্রুয়ারি। ✪ মোট পরীক্ষাঃ ১৬২টি ✪ ডেইলি পরীক্ষাঃ ১০০টি ✪ প্রতি ২টি ডেইলি পরীক্ষার পর ১টি করে রিভিশনের মোট পরীক্ষাঃ ৫০টি ✪ পাক্ষিক রিভিশনঃ ১১টি ✪ প্রতি পরীক্ষায় ৫০টি Exclusive MCQ
✅ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (রুটিনের জন্য পিডিএফ বাটন দেখুন) - পরীক্ষা শুরুঃ ১০ নভেম্বর। - মোট পরীক্ষাঃ ১২৮টি, - টপিক ভিত্তিকঃ ১১২টি, - রিভিশন পরীক্ষাঃ ২২টি, - Vocabulary রিভিশনঃ ৩বার
অ্যাপ এর হোম screen -এ পিডিএফ বাটন ক্লিক করুন, এখান থেকে রুটিন ডাউনলোড করতে পারবেন। রুটিনের তারিখ অনুযায়ী পরীক্ষা রাত ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময় দিতে পারবেন, ফলাফল সাথে সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়। missed পরীক্ষাগুলো আর্কাইভ থেকে দিতে পারবেন, তবে মেরিট লিস্ট আসবে না, মেরিট লিস্টে থাকতে হলে রুটিন অনুযায়ী নির্দিষ্ট তারিখে দিতে হবে। আর্কাইভ থেকে পরীক্ষা দিতে হলে ভিজিট করুনঃ অ্যাপ এর হোম স্ক্রীনে 'পরীক্ষার সেকশন' বাটনে ক্লিক করুন -> বিসিএস বাটন -> [ফ্রি কোর্স] ৫০তম বিসিএস প্রিলি ২২০ দিনের সেকশনের All Exam বাটন ক্লিক করুন -> এখান Upcoming, Expired ট্যাব পাবেন।
✅ আপকামিং রুটিনঃ - ১০০ দিনের বিসিএস বিষয়ভিত্তিক প্রস্তুতি। - অগ্রদূত বাংলা বই অনুসারে বাংলা সাহিত্য ও ভাষা রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।। - English মাস্টার বই অনুসারে রুটিনে টপিক ও বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ থাকবে।