সরাসরি মূল কন্টেন্টে যান

খাদ্য অধিদপ্তর (সহকারী উপ-খাদ্য পরিদর্শক/অফিস সহকারী) কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২৭.০১.২০১২

১০০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
• বেনাপোলে বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর অবস্থিত।
• বেনাপোল ভারতের সীমান্তবর্তী বাংলাদেশের একটি পৌরশহর।
• বেনাপোলের বিপরীতে ভারতের দিকের অংশটি পেট্রাপোল নামে পরিচিত।
• এটি পশ্চিমবঙ্গের বনগাঁ মহকুমার অন্তর্ভুক্ত।
• বর্তমানে বাংলাদেশের স্থল বন্দরের সংখ্যা ২৪ টি।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ, আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয় ১৫ নভেম্বর, ২০১০ সালে।
- আম গাছের বৈজ্ঞানিক নাম Mangifera Indica.
- আম গাছ দ্বিবীজপত্র ও গুপ্তবীজি উদ্ভিদ, আম গাছের উৎপত্তিস্থল মিয়ানমার।
ব্যাখ্যা (Explanation)
⇒ বাংলাদেশের সংবিধানের ১৫তম সংশোধনী (15th Amendment)-এর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
⇒ এই সংশোধনীটি ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়।
⇒ এর মাধ্যমে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি রহিত করা হয় এবং নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের বিধান পুনঃপ্রবর্তন করা হয়।
⇒ এছাড়াও এই সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ পুনরায় সংবিধানে যুক্ত করা হয়।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশে মোট ৮টি প্রশাসনিক বিভাগ রয়েছে। এগুলো হলো:
- ঢাকা
- চট্টগ্রাম
- খুলনা
- রাজশাহী
- সিলেট
- বরিশাল
- রংপুর
- এবং ময়মনসিংহ।
ব্যাখ্যা (Explanation)
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট । এর উচ্চতা ৮৮৫০ মিটার।
- প্রথম বাঙালি হিসেবে ১৯ মে, ২০০৪ সালে সত্যব্রত দাস মাউন্ট এভারেস্ট জয় করেন।
- প্রথম বাংলাদেশি পুরুষ হিসাবে ২৩ মে, ২০১০ সালে মুসা ইব্রাহিম এবং
- প্রথম নারী হিসাবে ১৯ মে, ২০১২ সালে নিশাত মজুমদার এভারেস্ট জয় করেন।
- ওয়াসফিয়া নাজরীন ২৬ মে, ২০১২ সালে দ্বিতীয় বাংলাদেশী এবং সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন। এছাড়াও তিনি বাংলাদেশের প্রথম পর্বতারোহী হিসেবে সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (সেভেন সামিট) জয় করেন।
- সর্বশেষ এভারেস্ট জয় করেন - বাবর আলী।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের উষ্ণতম জেলা রাজশাহী।
- বাংলাদেশের শীতলতম জেলা সিলেট।
- বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর।
- বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
ব্যাখ্যা (Explanation)
- ভাটির দেশ/নদীমাতৃক দেশ/সোনালী আঁশের দেশ : বাংলাদেশ
- উত্তরবঙ্গের প্রবেশদ্বার : বগুড়া
- মসজিদের শহর/রিকশার নগরী : ঢাকা
- বাংলাদেশের প্রবেশদ্বার/বাণিজ্যিক রাজধানী/বারো আউলিয়ার শহর : চট্টগ্রাম
- বাংলার শস্যভাণ্ডার/বাংলার ভেনিস : বরিশাল
- সাগরকন্যা : কুয়াকাটা (পটুয়াখালী)
- ৩৬০ আউলিয়ার আবাসভূমি : সিলেট
- কুমিল্লার দুঃখ : গোমতী
- প্রাচ্যের ডান্ডি : নারায়ণগঞ্জ
- পাহাড়-পর্বত ও রহস্যের লীলাভূমি :বান্দরবান
ব্যাখ্যা (Explanation)
- বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ও বৃহত্তম প্রাকৃতিক সমুদ্র সৈকত।
- এ সৈকতের দৈর্ঘ্য ১২০ কি.মি।
- কুয়াকাটা দেশের দক্ষিণাঞ্চলে পটুয়াখালী জেলায় অবস্থিত।
- এর দৈর্ঘ্য ১৮ কি. মি।
- অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কুয়াকাটাকে 'সাগর কন্যা বলা হয়।
- এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একই সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়।
ব্যাখ্যা (Explanation)
- তৎকালীন ডাকসু ভিপি আ. স. ম আব্দুর রব ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন।
- এ দিনটি জাতীয় পতাকা দিবস' হিসেবে পালিত হয়।
- ৩ মার্চ, ১৯৭১ জাতীয় সংগীত সহকারে পল্টন ময়দানে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদের নেতা শাহজাহান সিরাজ পতাকা উত্তোলন করেন।
- ২৩ মার্চ বঙ্গবন্ধুর বাসভবনে উত্তোলন করা হয়।
- ১৮ এপ্রিল দেশের বাহিরে প্রথম কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে উত্তোলন করা হয়।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- বুড়িগঙ্গা নদীর পুর্বনাম- দোলাই নদী
- ব্রক্ষপুত্র নদের পূর্বনাম ছিল- লৌহিত্য ।
- পদ্মা নদীর পূর্বনাম ছিল-  কীর্তিনাশা।
- নিঝুম দ্বীপ এর পূর্বনাম ছিল- বাউলার চর।
- যমুনা নদীর পূর্বনাম ছিল- জোনাই নদী।
ব্যাখ্যা (Explanation)
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়।
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে।
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
- মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা।
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন।
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।
ব্যাখ্যা (Explanation)
- জাতীয় গাছ : আম গাছ
- জাতীয় পাখি : দোয়েল
- জাতীয় ফল : কাঁঠাল
- জাতীয় মাছ : ইলিশ
- জাতীয় ফুল : শাপলা
- জাতীয় পশু : রয়েল বেঙ্গল টাইগার
- জাতীয় দিবস : ২৬শে মার্চ।
(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাপিডিয়া)
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের স্বাধিনতা যুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য ২ জন মহিলা -ডা সিতারা বেগম ও তারামন বিবিকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়।তারা দুজন যথাক্রমে ২ ও ১১ নং সেক্টরে যুদ্ধ করেন।
ব্যাখ্যা (Explanation)
- এশিয়া মহাদেশে মোট ৫০ দেশ আছে।
- এশিয়া মহাদেশকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করলে পাই -
১ - পূর্ব এশিয়ার দেশ সমূহ। যেখানে মোট ছয়টি দেশ আছে।
২ - পশ্চিম এশিয়া দেশ এখানে সতেরোটি দেশ রয়েছে।
৩ - উত্তর এশিয়া একটি দেশ তথা রাশিয়া।
৪ - দক্ষিণ এশিয়ায় আঁটটি দেশ।
৫ - দক্ষিণ পূর্ব এশিয়ায় ১১ টি দেশ। যার মধ্যে একটি অ্যাসিয়ান এর অন্তর্ভুক্ত নয়।
৬ - মধ্য এশিয়া পাঁচটি দেশ।

- এশিয়ার পূর্ব উপকূলে অবস্থিত দ্বীপ দেশ জাপান ।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ।বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত ।
- নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত ।
- নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে
-- ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং
-- ১০ টি অস্থায়ী সদস্য ।
- নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে ।
ব্যাখ্যা (Explanation)
- প্রাণী দেহের অগ্নাশয় হতে আমিষ, শ্বেতসার ও চর্বি জাতীয় খাদ্য হজমকারী এনজাইম নিঃসৃত হয় ।
- গ্লুকানন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে ।
- ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমান হ্রাস করে । এভাবে উভয়ে মিলে প্রয়োজনীয় গ্লুকোজের মাত্রা ঠিক রাখে ।
- ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ।
ব্যাখ্যা (Explanation)
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি দেশের সবচেয়ে বড় একক প্রকল্প।
- এটি নির্মাণে ব্যয় হয়েছে এক হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার।
- মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশ অর্থ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে।
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন।
- এ প্রকল্পের আওতায় ১২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করেছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট।
- পারমাণবিক জ্বালানি সরবরাহ করছে রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান টিভিইএল ফুয়েল কম্পানি।
- টিভিইএল ফুয়েল কম্পানি রূপপুর প্রকল্পের কর্তৃপক্ষের কাছে ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি হস্তান্তর করে।
- সেদিন থেকে বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের মর্যাদা পায় বাংলাদেশ।
ব্যাখ্যা (Explanation)
• VGA -এর পূর্ণরূপ Video Graphics Array ।
• বর্তমানে বহুল প্রচলিত ১৫ পিন সমৃদ্ধ কার্ডসমূহকে ভিজিএ কার্ড হিসেবে অভিহিত করা হয় । এর কাজ কম্পিউটারের আউটপুট ইমেজ তৈরি করা ।
• মডেম হলো এক ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, যা একই সাথে মডুলেশন ও ডিমডুলেশনের কাজ করতে পারে ।
ব্যাখ্যা (Explanation)
ইনপুট-আউটপুট উভয় পর্যায়ভুক্ত ডিভাইসগুলো হলো- প্রিন্টার, স্ক্যানার, ক্যামেরা, ভিসিয়ার, ভিসিপি, ভিটিয়ার, টিভি, টেপ, রেকর্ডার, মডেম, টাচষ্ক্রীন।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- বেসিমার পদ্ধতিতে ইউরিয়া সার উৎপাদিত হয়।
- ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল প্রাকৃতিক গ্যাস।
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করে।
- ইউরিয়া সারে ৪৪-৪৬% নাইট্রোজেন থাকে।
- ইউরিয়া সারের প্রধান কাজ হলো গাছকে সবুজ ও সতেজ করা।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের সদস্যপদ লাভের সময় গিনি বিসাউ ও গ্রানাডাও জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ ন্যাম, এডিবি, রেডক্রিসেন্ট প্রভৃতির সদস্যপদ লাভ করে।
- অন্যদিকে বাংলাদেশ কমনওয়েলথ, আইএমএফ, আইএলও, বিশ্বস্বাস্থ্য সংস্থা, আইবিআরডি ইত্যাদির সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
ব্যাখ্যা (Explanation)
- পশ্চিম আফ্রিকার গৃহযুদ্ধে নিমজ্জিত দেশ সিয়েরা লিওনে ১৯৯১-২০০২ পর্যন্ত যে শান্তিরক্ষী বাহিনী ছিল তার অধিকাংশই ছিল বাংলাদেশি ।

- এ বাহিনীর সহযোগিতায় দেশটিতে গৃহযুদ্ধের অবসান হলে দেশটির প্রেসিডেন্ট ২০০২ সালে বাংলাকে তাদের অন্যতম অফিসিয়াল ভাষার স্বীকৃতি দেয় ।

- বাংলা তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা ।
ব্যাখ্যা (Explanation)
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে মুজিব নগর সরকার যুদ্ধ পরিচালনা করার জন্য ৪টি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে ৪ জন সেক্টর কমান্ডার নিযুক্ত করেন ।
- পরবর্তীতে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর নির্দেশে কর্নেল এম.এ.জি ওসমানী ৪টি সেক্টরকে পুনর্গঠিত করে করে ।
- ফ্রান্সে প্রশিক্ষণরত পাকিস্তান নৌবাহিনীর ৮ জন বাঙালি নৌ-কর্মকর্তা মিলে ১০নং সেক্টর গঠন করেন ।
- এ সেক্টরে নির্দিষ্ট কোন কমান্ডার ছিল না । এটি সরাসরি প্রধান সেনাপতির নির্দেশনা পরিচালিত হত । 
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- BARD (Bangladesh Academy for Rural Development) বা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খান।
- এটির অবস্থান কুমিল্লা জেলার কোটবাড়ীতে।
- এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
ব্যাখ্যা (Explanation)
- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের সদরঘাট এলাকার দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
ব্যাখ্যা (Explanation)
- ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য ওয়েব ব্রাউজার প্রয়োজন। অপেরা একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজার।
- এছাড়াও, গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি, ইত্যাদি ওয়েব ব্রাউজার ব্যবহার করে ওয়েব পেইজ ব্রাউজ করা যায়।
- এম এস ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট টেক্সট এবং স্লাইড প্রেজেন্টেশন তৈরির জন্য ব্যবহৃত হয়।
- নোটপ্যাড একটি সাধারণ টেক্সট এডিটর। এগুলো দিয়ে ওয়েব পেইজ ব্রাউজ করা যায় না।
ব্যাখ্যা (Explanation)
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- একটি ই-মেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- [email protected] এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- ই-মেইল ঠিকানায় ব্যবহৃত CC এর পূর্ণরূপ Carbon Copy এবং BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy.
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।


ব্যাখ্যা (Explanation)
- ক্যাস্পারস্কি একটি ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার।
- ক্যাস্পারস্কি কম্পিউটার ল্যাব উদ্ভাবিত এই ইন্টারনেট সিকিউরিটি MS, Windows Mac OSX সিষ্টেমের সাথে সামঞ্জ্যস্যপূর্ণ।
- AVG, AVAST, McAfee, Norton Antivirus, Kaspersky, Symantec, ESET NOD32, PANDA, Cobra ইত্যাদি কম্পিউটার জনপ্রিয় অ্যান্টিভাইরাস।
ব্যাখ্যা (Explanation)
- আলোর গতি শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি এবং তা প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
- প্রাকৃতিকভাবে কেঁচোই বাঁচিয়ে রেখেছে কৃষি। মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে অন্যতম সহায়ক। এ জন্য কেঁচোকে বলা হয় প্রকৃতির ‘লাঙল’ ও কৃষকের বন্ধু।
- কেঁচোর বৈজ্ঞানিক নাম : Metaphir posthuma. এনিলিডা বা অঙ্গুরীমাল পর্বের অতি পরিচিত, মাটিতে গর্ত খুঁড়ে বাস করা প্রাণী।
- পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পৃথিবীজুড়ে ৪ হাজারেরও বেশি প্রজাতির কেঁচো রয়েছে। এর মধ্যে ৪৫০টির বেশি প্রজাতি শনাক্ত করে কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে।
- বিজ্ঞানী চার্লস ডারউইন সর্বপ্রথম কেঁচোর গুরুত্ব ও প্রয়োজনীয়তা সকলকে জানান।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ★ মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭   নতুন 

▶ লাইভ পরীক্ষা শুরু: ২২ নভেম্বর ২০২৬ (শেষ ১৭ ডিসেম্বর)। প্রতিদিন একটি পরীক্ষা, রাত ১২টা থেকে ১১:৫৯ পর্যন্ত যেকোনো সময় দেওয়া যাবে।
◆ মোট ২৮টি পরীক্ষা: ১৬টি বিষয়ভিত্তিক, ১০টি ফুল মডেল টেস্ট ও বিগত সালের এমবিবিএস প্রশ্নে হুবহু ২টি।
◆ ফুল মডেল টেস্টের মান বণ্টন: জীববিজ্ঞান ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান ১৫। প্রতি ভুলে ০.২৫ নম্বর কাটা যাবে।
◆ প্যাকেজ: মাত্র ১৫০ টাকা, মেয়াদ ভর্তি পরীক্ষা পর্যন্ত। সাথে পুরো প্রশ্ন ব্যাংক ও মডেল টেস্ট।

➤ রুটিন: হোম → পিডিএফ → লাইভ পরীক্ষার রুটিন → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ পরীক্ষা: হোম → পরীক্ষার সেকশন → ভার্সিটি ও মেডিকেল প্রস্তুতি → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭
➤ প্যাকেজ কিনতে: হোম → পেমেন্ট → মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৬-২৭


 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।