চর্যাপদের ভাষাকে ‘সন্ধ্যা ভাষা’ বলেছেন কে?

A হরপ্রসাদ শাস্ত্রী

B ড. মুহম্মদ শহীদুল্লাহ

C সুনীতিকুমার চট্টোপাধ্যায়

D বিজয়চন্দ্র মজুমদার

Solution

Correct Answer: Option A

- যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো-আঁধারের মতো, সে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বলেছেন।
- হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা ভাষা' বা 'আলো-আঁধারির ভাষা' বলে অভিহিত করেছেন।
- তাঁর মতে, এ ভাষার অর্থ— 'কতক আলো, কতক অন্ধকার, খানিক বুঝা যায়, খানিক বুঝা যায় না'।
- অর্থাৎ, এই পদগুলোর মর্মার্থ বুঝতে গেলে বিশেষ ব্যাখ্যার প্রয়োজন হয়, ওপরের বা সাধারণ অর্থে প্রকৃত ভাব বোঝা যায় না।
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা 'বঙ্গকামরূপী'।
- বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions