সরাসরি মূল কন্টেন্টে যান

পল্লীকবি জসীম উদ্দীনের জন্মস্থান-

A) গোপালগঞ্জ
B) ফরিদপুর (সঠিক উত্তর)
C) পিরোজপুর
D) বিক্রমপুর
সমাধান

সঠিক উত্তর: Option B

- জসীমউদ্দীন ১ জানুয়ারি, ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
- পৈতৃক নিবাস- ফরিদপুরের গোবিন্দপুর (বর্তমান- আম্বিকাপুর)।
- প্রকৃত নাম- মোহাম্মদ জসীম উদ্দীন মোল্লা।
- ছদ্মনাম- জমীরউদ্দিন মোল্লা।
- ১৯২১ সালে 'মোসলেম ভারত' পত্রিকায় 'মিলন গান' কবিতাটি প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম প্রকাশিত কবিতা।
- বাংলা একাডেমি ২০১৯ সাল থেকে 'কবি জসীমউদ্‌দীন সাহিত্য পুরস্কার' প্রদান করে। প্রথম এ পুরস্কার পান কবি নির্মলেন্দু গুণ।
- তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি ডি.লিট (১৯৬৯) ও একুশে পদক (১৯৭৬) পান।
- তিনি ১৩ মার্চ, ১৯৭৬ সালে মারা যান। তাঁর অন্তিম ইচ্ছানুসারে ১৪ মার্চ ফরিদপুরের আম্বিকাপুরে দাদীর কবরের পাশে সমাহিত করা হয়।

• তাঁর নাটকসমূহঃ
'বেদের মেয়ে' (১৯৫১): এটি গীতিনাট্য।
'পদ্মাপাড়' (১৯৫০), 'মধুমালা' (১৯৫১)[মধুমালা নামে কাজী নজরুল ইসলামের একটি নাটক আছে], 'পল্লীবধূ' (১৯৫৬), 'গ্রামের মায়া' (১৯৫৯), বাঁশের বাঁশি।

• তাঁর কাব্যগ্রন্থসমূহঃ
'রাখালী'
'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯)
'সূচয়নী' (১৯৬১)
'সোজন বাদিয়ার ঘাট' (১৯৩৪)
'এক পয়সার বাঁশি' (১৯৫৬)
'বালুচর' (১৯৩০),
'ধানক্ষেত' (১৯৩৩),
'রূপবতী' (১৯৪৬),
'মা যে জননী কান্দে' (১৯৬৩),
'মাটির কান্না' (১৯৫৮),
'সকিনা' (১৯৫৯)।

• তাঁর বিখ্যাত কবিতাসমূহঃ
'কবর', 'আসমানী', 'রাখাল ছেলে' (রাখালী), 'নিমন্ত্রণ' (ধানক্ষেত), 'মুসাফির' (বালুচর), 'চাষার ছেলে', 'পল্লীজননী'।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৪০ ১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
কোর্স নাম: প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকস:
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১০
• বাংলা: ২৫
• ইংরেজি: ২৫
• গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
• সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
রুটিন দেখুন
পরীক্ষা ৪৮ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
রিভিশন টেস্ট:
বিগত পরীক্ষা - ৪৩, ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭ এর উপর রিভিশন পরীক্ষা
রুটিন দেখুন
পরীক্ষা – ৪১ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক:
জাতিসংঘ ও জাতিসংঘের অঙ্গ সংস্থা: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, জাতিসংঘ সচিবালয় এবং অছি পরিষদ। জাতিসংঘ শান্তি রক্ষি বাহিনী, ICC, MDGS, SDGS
রুটিন দেখুন
পরীক্ষা- ১৭ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Subject-Verb Agreement
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা – ১৬ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
আন্তর্জাতিক বিষয়াবলি রিভিশন (সম্পূর্ণ সিলেবাস)
রুটিন দেখুন