Solution
Correct Answer: Option D
• Linked list (লিংক লিস্ট): ডেটা স্টোর করার জন্য অ্যারের মত আরেকটি ডেটা স্ট্র্যাকচার হচ্ছে Linked List।
- এটি স্ট্র্যাকচার অনুযায়ী ডাটা স্টোর করে, এবং রান টাইমে নতুন স্পেসের দরকার হলে অটোমেটিকেলি তা তৈরি করে নিতে পারে।
- এটি হচ্ছে ডাইনামিক ডেটা স্ট্রাকচার।
- এটি অ্যারের মতই, তবে অ্যারেতে আমাদের কতটুকু মেমরি দরকার, প্রথমেই বলে দিতে হয়। কিন্তু লিঙ্কড লিস্টে প্রয়োজন অনুযায়ী মেমরি বাড়ানো বা কমিয়ে নেওয়া যায়।
- আরো দুইটা সুবিধে হচ্ছে, লিঙ্কড লিস্টের মাঝখান থেকে এর যে কোন আইটেম রিমুভ করা যায় বা মাঝখানে নতুন আইটেম যুক্ত করা যায়।
- আর ইনিশালি কোন সাইজ ডিক্লেয়ার করে দিতে হয় না।
• Array (অ্যারে): নির্দিষ্ট সংখ্যক একই ধরনের তথ্য নির্দেশনাকে অ্যারে বলা হয়।
- অর্থাৎ, অ্যারে এক ধরনের উপাত্ত সংগঠনকে বুঝায় যেগুলো কতগুলো উপাদানের একটি গ্রুপ যা একটি নামের সাহায্যে নির্দেশ করা হয় এবং উপাদানগুলোকে ইনডেক্সের সাহায্যে অ্যাক্সেস করা হয়।
• Stack (স্ট্যাক): স্ট্যাকে যখনই নতুন কোনো ডেটা দেওয়া হবে, সেটি স্ট্যাকে সবার উপরে গিয়ে জমা হবে।
- আবার, স্ট্যাকে প্রসেসিংও চলবে সবচেয়ে উপরের ডেটা দিয়ে।
- অর্থাৎ স্ট্যাকে সবার শেষে যেটা আসছে তার কাজ হচ্ছে সবার আগে।
- একে বলা হয় Last In First Out (LIFO)।
• Queue (কিউ): কিউ এর বাংলা অর্থ লাইনে দাড়ানো।
- কিউ যে ডেটা প্রথমে প্রবেশ করবে সেই ডেটাটি প্রথমে বের হবে।
- একে বলা হয় First In First Out (FIFO)।