বক্সার যুদ্ধ হয় কত সালে?

A ১৯০৫

B ১৭৬৪

C ১৯১১

D ১৯১৫

Solution

Correct Answer: Option B

- বক্সার যুদ্ধ সংঘটিত হয় ২২ অক্টোবর ১৭৬৪ সালে।
- এই যুদ্ধটি বিহারের বক্সার নামক স্থানে সংঘটিত হয়।
- যুদ্ধে একপাশে ছিল বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনী
- অপরপাশে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী, যার নেতৃত্ব দেন মেজর হেক্টর মনরো
- এই যুদ্ধে সম্মিলিত বাহিনী ইংরেজদের নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়
- বক্সারের যুদ্ধকে পলাশীর যুদ্ধের পর বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা হিসেবে গণ্য করা হয়।
- এই পরাজয়ের ফলে বাংলায় ইংরেজ শাসন পাকাপোক্ত হয় এবং মুঘল সম্রাট ইংরেজদের দিওয়ানি প্রদান করতে বাধ্য হন।
- অন্যদিকে অপশনগুলোর মধ্যে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়, ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হয় এবং ১৯১৫ সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions