‘বড়দিদি’ থেকে আগত ‘বড়দি’ শব্দের কী ঘটেছে?

A সমীভবন

B বর্ণবিকৃতি

C বর্ণচ্যুতি

D অভিশ্রুতি

Solution

Correct Answer: Option C

- পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বা বর্ণচ্যুতি বলে।
- অর্থাৎ 'বড়দিদি' শব্দটিতে পাশাপাশি দুটি 'দি' ধ্বনি রয়েছে।
- উচ্চারণের সুবিধার্থে শেষের 'দি' ধ্বনিটি লোপ পেয়ে 'বড়দি' শব্দটি গঠিত হয়েছে।
- এই প্রক্রিয়ার নামই বর্ণচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
- এই প্রক্রিয়ার আরও কিছু উদাহরণ হলো: বড়দাদা > বড়দা, বউদিদি > বউদি, ছোটকাকা > ছোটকা ইত্যাদি।
- অপশনের বাকি বিষয়গুলোর সংজ্ঞা ও উদাহরণ নিচে দেওয়া হলো:
- সমীভবন: শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্পবিস্তর সমতা লাভ করলে তাকে সমীভবন বলে (যেমন: জন্ম > জম্ম)।
- বর্ণবিকৃতি: শব্দের মধ্যে কোনো কোনো সময় একটি বর্ণ পরিবর্তিত হয়ে অন্য বর্ণে পরিণত হলে তাকে বর্ণবিকৃতি বলে (যেমন: কবাট > কপাট)।
- অভিশ্রুতি: অপিনিহিতির প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনি এবং পরবর্তী স্বরধ্বনি মিলে গিয়ে যদি স্বরধ্বনির পরিবর্তন ঘটে, তবে তাকে অভিশ্রুতি বলে (যেমন: করিয়া > কইরা > করে)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ সিলেবাস (১০০ মার্ক)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৫৪
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
বাংলা সাহিত্য
খুব গুরুত্বপূর্ণঃ কাজী নজরুল ইসলাম।
গুরুত্বপূর্ণঃ মানিক বন্দ্যোপাধ্যায়, এস. ওয়াজেদ আলি, কায়কোবাদ, কাজী ইমদাদুল হক, কাজী আবদুল ওদুদ, জহির রায়হান, জাহানারা ইমাম, দ্বিজেন্দ্রলাল রায়, নির্মলেন্দু গুণ, নুরুল মোমেন, প্যারীচাঁদ মিত্র,।
কম গুরুত্বপূর্ণঃ আবুল হাসান, আসাদ চৌধুরী, আরজ আলী মাতুব্বর, আশরাফ সিদ্দিকী, আহমদ ছফা, ড. আহমদ শরীফ, আহসান হাবীব, আহমদ রফিক, ইব্রাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, উইলিয়াম কেরি, এম. আর. আখতার মুকুল, কাঙাল হরিনাথ, কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালিদাস রায়, কালীপ্রসন্ন ঘোষ, কালীপ্রসন্ন।
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions