কাজী নজরুল ইসলাম এর ‘ধূমকেতু’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?

A বিদ্রোহী

B অগ্নিবীণা

C প্রলয়োল্লাস

D আনন্দময়ীর আগমনে

Solution

Correct Answer: Option B

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘ধূমকেতু’ কবিতাটি তাঁর ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলা একাডেমি এবং বাংলাপিডিয়া প্রদত্ত তথ্য অনুসারে, ১৯২২ সালের অক্টোবর মাসে (কার্তিক, ১৩২৯ বঙ্গাব্দ) প্রকাশিত ‘অগ্নিবীণা’ হলো নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। এই গ্রন্থে মোট ১২টি কবিতা সংকলিত আছে।
প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো:
- ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি কবি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন।
- এই কাব্যের প্রচ্ছদ পরিকল্পনা করেছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন বীরেশ্বর সেন।
- ‘ধূমকেতু’ কবিতাটি ছাড়াও এই কাব্যের অন্যান্য বিখ্যাত কবিতা হলো: ‘প্রলয়োল্লাস’ (প্রথম কবিতা), ‘বিদ্রোহী’ (দ্বিতীয় কবিতা), ‘রক্তাম্বর-ধারিণী মা’, ‘আগমনী’, ‘কামাল পাশা’, ‘আনোয়ার’, ‘রণভেরী’, ‘শাত-ইল-আরব’, ‘খেয়াপারের তরণী’, ‘কোরবানী’ এবং ‘মোহররম’।

কাজী নজরুল ইসলাম রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- অগ্নিবীণা (১৯২২)
- দোলন-চাঁপা (১৯২৩)
- বিষের বাঁশি (১৯২৪)
- ভাঙার গান (১৯২৪)
- ছায়ানট (১৯২৫)
- চিত্তনামা (১৯২৫)
- সাম্যবাদী (১৯২৫)
- পুবের হাওয়া (১৯২৬)
- সর্বহারা (১৯২৬)
- ফণি-মনসা (১৯২৭)
- সিন্ধু-হিল্লোল (১৯২৭)
- জিঞ্জীর (১৯২৮)
- চক্রবাক (১৯২৯)
- প্রলয় শিখা (১৯৩০)
- সন্ধ্যা (১৯২৯)
- শেষ সওগাত (১৯৫৮)

একই নামে অন্য লেখকের সাহিত্যকর্ম বা বিভ্রান্তি নিরসন:
- ‘ধূমকেতু’ নামে কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত অর্ধ-সাপ্তাহিক পত্রিকাও ছিল, যা ১৯২২ সালে প্রকাশিত হয়। এই পত্রিকার প্রথম সংখ্যার আশীর্বাণী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- অপশনে উল্লেখিত ‘বিদ্রোহী’, ‘প্রলয়োল্লাস’ এবং ‘আনন্দময়ীর আগমনে’ (আগমনী) - এই তিনটিই ‘অগ্নিবীণা’ কাব্যের অন্তর্গত একেকটি কবিতার নাম, কোনো পৃথক কাব্যগ্রন্থ নয়। এর মধ্যে ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটির জন্য তিনি কারাবরণ করেছিলেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৯
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
গণিত: বীজগণিত: সরল ও দ্বিপদী অসমতা, সূচক ও লগারিদম, ধারা, সেট, ফাংশন ও ভেনচিত্র
বাংলা সাহিত্য: মীর মশাররফ হোসেন, সৈয়দ মুজতবা আলী, প্রমথ চৌধুরী, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগ ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, মুসলিম সাহিত্য সমাজের সাহিত্যিকগণ, শওকত ওসমান, শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, আখতারুজ্জামান ইলিয়াস
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
প্রবন্ধ রচনা:
'রাজবন্দীর জবানবন্দী': বাংলা একাডেমি, ঢাকা থেকে প্রকাশিত 'নজরুল রচনাবলী' থেকে।
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
সাপ্তাহিক প্রবাহ- ১১২
কোর্স নামঃ সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী
টপিকসঃ
বিগত সপ্তাহের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও গত একবছরের গুরুত্বপূর্ণ সাম্প্রতিক।
পরীক্ষা – ১
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য:
বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions