'পঞ্চবটের সমাহার'-বাক্যটি কোন সমাস?

A অব্যয়ীভাব

B তৎপুরুষ

C দ্বিগু

D দ্বন্দ্ব

Solution

Correct Answer: Option C

- দ্বিগু সমাস: যে সমাসে পূর্বপদে সংখ্যাবাচক শব্দ বসে এবং সমাসটি দ্বারা সমাহার বা সমষ্টি অর্থ প্রকাশ পায়, তাকে দ্বিগু সমাস বলে।
- এ সমাসে পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়।
- ‘পঞ্চবটের সমাহার = পঞ্চবট’—এখানে পূর্বপদ ‘পঞ্চ’ একটি সংখ্যাবাচক শব্দ এবং সমস্তপদটি দ্বারা ‘বট’ গাছের সমাহার বা সমষ্টি বোঝাচ্ছে। তাই এটি দ্বিগু সমাস।

উদাহরণ:
- তিন ভুুবনের সমাহার = ত্রিভুবন
- চৌ (চার) রাস্তার সমাহার = চৌরাস্তা
- সাত ঋষির সমাহার = সপ্তর্ষি
- তিন ফলের সমাহার = ত্রিফলা। 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions