উচ্চারণের একক কী?

A শব্দ

B বর্ণ

C ধ্বনি

D অক্ষর

Solution

Correct Answer: Option D

ভাষার ক্ষুদ্রতম উপাদান ‘ধ্বনি’ হলেও উচ্চারণের একক হচ্ছে ‘অক্ষর’ বা Syllable। কোনো শব্দের যতটুকু অংশ এক ঝোঁকে বা একটানে উচ্চারণ করা যায়, তাকে অক্ষর বলে। অনেকেই 'বর্ণ' এবং 'অক্ষর'-কে এক মনে করেন, কিন্তু ব্যাকরণগতভাবে এরা ভিন্ন। যেমন- ‘বন্ধন’ শব্দটিতে বর্ণ আছে ৫টি (ব্+অ+ন্+ধ্+অ+ন্), কিন্তু অক্ষর আছে ২টি (বন্+ধন্); কারণ শব্দটি আমরা দুই ঝোঁকে উচ্চারণ করি।

- ভাষা: বাগযন্ত্র বা বাকপ্রত্যঙ্গ দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে। ভাষা মানুষের ভাবের বাহন।
- ভাষার মূল উপাদান: ধ্বনি
- ভাষার মূল উপকরণ: বাক্য
- ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি।
- শব্দের ক্ষুদ্রতম একক: ধ্বনি বা বর্ণ।
- উচ্চারণের একক: অক্ষর (Syllable).

উদাহরণ:
‘বাংলাদেশ’ শব্দটিতে অক্ষর আছে ৩টি। যেমন- বাং+লা+দেশ। এখানে ৩টি ঝোঁকে শব্দটি উচ্চারিত হয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 105
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
বিভিন্ন সাহিত্যকর্মের পংক্তি ও উদ্ধৃতি।
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭৯
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের যা কিছু প্রথম।
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ০১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সমাজবিজ্ঞানের পরিচিতি:
সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, গুরুত্ব, সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ এবং অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions