কোনটি অপিনিহিতির উদাহরণ?

A গুনিয়া

B রাইত

C চলো

D চলতি

Solution

Correct Answer: Option B

পরের ই-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই -কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিত বলে।
অর্থাৎ পরের ই -কার ও উ-কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিত বলে। যেমন- আজি>আইজ>রাইত

অপিনিহিতির উদাহরণ ব্যাখ্যা:
আজি>আইজ্ : এটি অপিনিহিতির একটি উদাহরণ। এই উদাহরণটিকে আমরা ভেঙে দেখবো ই স্বরধ্বনি কী ভাবে এক ঘর মাত্র এগিয়ে গেছে।
আ+জ্+ই > আ+ই+জ্
বর্ণ বিশ্লেষণের দ্বারা দেখা যাচ্ছে 'ই' স্বরটি এক ঘর এগিয়ে গেছে। অপিনিহিতিতে ই বা উ স্বর এক ঘরের বেশি এগোবে না।

আর‌ও কয়েকটি উদাহরণ বিশ্লেষণ করে দেখি। দেখিয়া>দেইখ্যা 
দ্+এ+খ্+ই+য়্+আ > দ্+এ+ই+খ্+য্+আ (য়=য)
উপরের উদাহরণে ই স্বরটি প্রথমে খ-এর পরে ছিলো, অপিনিহিতির ফলে খ চলে গেছে ই-র পর, ই এক ঘর এগিয়ে গেছে।

গুরুত্তপুর্ণ অপিনিহিতির উদাহরণঃ
কালি > কাইল
আজি > আইজ
বলিবেক > ব‌ইলবেক (ঝাড়খণ্ডী)
শুনিয়াছি > শুইন্যেছি (ঝাড়খণ্ডী)
করিয়াছ > ক‌ইর‌্যাছ (বঙ্গালী)
সাধু > সাউধ
মধু > ম‌উধ
রাঁধিয়া > রাইন্ধ্যা
বসিয়া > ব‌ইস্যা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions