'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে?

A সিকান্দার আবু জাফর

B নজরুল ইসলাম বাবু

C গোবিন্দ হালদার

D গাজী মাজহারুল আনোয়ার

Solution

Correct Answer: Option D

১৯৭০ সালে মার্চ মাসে বাংলার সাড়ে সাতকোটি বাঙালির বঞ্চনা -দুর্দশা আর স্বপ্ন -আকাঙ্ক্ষাকে ছন্দময় করে দেশাত্মবোধক 'জয় বাংলা বাংলার জয়' গানটির রচনা করেন গাজী মাজহারুল আনোয়ার ,সুরকার আনোয়ার পারভেজ এবং এর শিল্পী ছিলেন শাহনাজ রহমতুল্লাহ ও আব্দুল জব্বার । এ গানটিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণসংগীত হিসেবে বিবেচনা করা হয় ।
 
গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। তিন মারা গেছেন ৪ সেপ্টেম্বর, ২০২২
 
তার জনপ্রিয় গানগুলো জেনে নিবেন, যেকোন চাকরির পরীক্ষায় আসার সম্ভবনা অনেক বেশিঃ
- জয় বাংলা বাংলার জয়, 
- একবার যেতে দে না আমার ছোট্ট সোনারগাঁয়, 
- একতারা তুই দেশের কথা বলরে এবার বল,
- আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার,
- আকাশের হাতে আছে এক রাশ নীল,
- ইশারায় শিস দিয়ে আমাকে ডেকো না,
- এই মন তোমাকে দিলাম,
- গানেরই খাতায় স্বরলিপি লিখে,
- চোখ যে মনের কথা বলে,
- নীল আকাশের নিচে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions