৫০ টাকায় ৮টি ডিম বিক্রি করায় ২৫% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের মূল্য কত টাকা ছিল?

A ১০০ টাকা

B ৯০ টাকা

C ৭৫ টাকা

D ১২০ টাকা

Solution

Correct Answer: Option A

মনে করি, ৮টি ডিমের বিক্রয়মূল্য ৫০ টাকা।
যেহেতু ২৫% ক্ষতি হয়, তাই এই ৫০ টাকা হলো ক্রয়মূল্যের (১০০% - ২৫%) = ৭৫%।

এখন, ঐকিক নিয়মে সমাধান করি:
২৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য $\frac{১০০}{৭৫}$ টাকা
বিক্রয়মূল্য ৫০ টাকা হলে ক্রয়মূল্য $\frac{১০০ \times ৫০}{৭৫}$ টাকা
= $\frac{২০০}{৩}$ টাকা

অর্থাৎ,

৮টি ডিমের ক্রয়মূল্য $\frac{২০০}{৩}$ টাকা
১টি ডিমের ক্রয়মূল্য $\frac{২০০}{৩ \times ৮}$ টাকা
১২টি (১ ডজন) ডিমের ক্রয়মূল্য $\frac{২০০ \times ১২}{৩ \times ৮}$ টাকা
এখন কাটাকাটি করি:
= $\frac{২০০ \times ৪}{৮}$ টাকা [এখানে ৩ দিয়ে ১২ কে ভাগ করে ৪ পাওয়া গেল]
= $২৫ \times ৪$ টাকা [৮ দিয়ে ২০০ কে ভাগ করে ২৫ পাওয়া গেল]
= ১০০ টাকা।
সুতরাং, প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য ছিল ১০০ টাকা

শর্টকাট নিয়ম:
দেওয়া আছে, ৮টি ডিমের বিক্রয়মূল্য = ৫০ টাকা।
তাহলে ১ ডজন বা ১২টি ডিমের বিক্রয়মূল্য = $\frac{৫০}{৮} \times ১২$ = ৭৫ টাকা।
যেহেতু ৭৫ টাকা বিক্রির ফলে ২৫% লস হয়েছে, তাই ৭৫ টাকা হলো মূল দামের ৭৫%।
ক্রয়মূল্য (Cost Price) = $\frac{\text{বিক্রয়মূল্য} \times ১০০}{(১০০ - \text{ক্ষতি}\%)}$
= $\frac{৭৫ \times ১০০}{৭৫}$
= ১০০ টাকা
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ২২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আকরম খাঁ, রশীদ করীম, রাজা রামমোহন রায়, সৈয়দ শামসুল হক, স্বর্ণকুমারী দেবী
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions