একটি বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ৪৮% ছাত্রী। ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা কত?

A ২১৬

B ২২৪

C ২৩২

D ২৩৪

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
মোট শিক্ষার্থীর সংখ্যা = ৪৫০ জন
ছাত্রীর সংখ্যা = ৪৮%
যেহেতু মোট শিক্ষার্থীর পরিমাণ ১০০% ধরা হয়, তাই,
ছাত্র সংখ্যা = (১০০ - ৪৮)%
= ৫২%

প্রশ্নমতে,
মোট ছাত্র সংখ্যা = ৪৫০ এর ৫২%
= ৪৫০ × ৫২১০০
= ৪৫০ × ০.৫২
= ২৩৪ জন
সুতরাং, ঐ বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ২৩৪ জন।

বিকল্প পদ্ধতি (ঐকিক নিয়ম):
১০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী ৪৮ জন
সুতরাং, ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র (১০০ - ৪৮) = ৫২ জন

এখন,
১০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ জন
১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২১০০ জন
∴ ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র (৫২ × ৪৫০)১০০ জন
= ২৩৪ জন

শর্টকাট টেকনিক:
মোট ছাত্র সংখ্যা বের করতে হলে সরাসরি মোট শিক্ষার্থীর সংখ্যার সাথে ছাত্রের শতকরা অংশ গুণ করতে হবে।
ছাত্রের % = (১০০ - ৪৮)% = ৫২%
∴ ছাত্র সংখ্যা = ৪৫০ × ৫২% = ৪.৫ × ৫২ = ২৩৪
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ২২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য
বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: রবীন্দ্রনাথ ঠাকুর মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী, মোহাম্মদ মোজাম্মেল হক, মোহাম্মদ আকরম খাঁ, রশীদ করীম, রাজা রামমোহন রায়, সৈয়দ শামসুল হক, স্বর্ণকুমারী দেবী
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions